ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে বৈঠকে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধ�
যুক্তরাজ্যের 'অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ' (এপিপিজি)-এর বাংলাদেশ বিষয়ক চেয়ার অপসানা বেগম এমপি-র নেতৃত্বে বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে বৈঠক করেছে। ৬ অক্টোবর জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের 'অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ' (এপিপিজি) অন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক সপ্তাহব্যাপী সফরে ব্রিটিশ সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল ঢাকা এসে পৌঁছেছে। সর্বদলীয় এই প্রতিনিধি দলে রয়েছেন এপিপিজি-র চেয়ার অপসানা বেগম এমপি (লেবার পার্টি), লর্ড কুরবান হোসেন (লিবারেল ডেমোক্র্যাট) এবং শওকত আদম এমপি (স্বতন্ত্র)।
ঢাকায় পৌঁছানোর পর সর্বদলীয় প্রতিনিধি দলটি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে।
সংসদীয় অনুশীলন, পর্যবেক্ষণ, জবাবদিহিতা ও প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব দিয়ে এই পার্লামেন্টারি প্রতিনিধি দলটি বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি নাগরিক সমাজ ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। এসব বৈঠকে সংসদীয় গণতন্ত্র, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, মানবাধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, জলবায়ু, নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইউকে (সিপিএ ইউকে) এই প্রতিনিধি দলকে সহায়তা করছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats