30 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:59 AM, 30 September 2026.
Digital Solutions Ltd

মিরপুরে হকার উচ্ছেদ: তাকে না জানানোয় ‘বিস্মিত’ জামায়াত আমির

মিরপুরে হকার উচ্ছেদ: তাকে না জানানোয় ‘বিস্মিত’ জামায়াত আমির

Publish : 09:59 AM, 30 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

রাজধানীর মিরপুরে ফুটপাতে হকার উচ্ছেদের সময় পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজের সংসদীয় আসনে এই অভিযান চালানোর আগে তাকে কিছুই জানানো হয়নি বলে বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, তার নিজের সংসদীয় আসনে উচ্ছেদ অভিযান চালানোর আগে তাকে অবহিত না করার বিষয়টি তাকে বিস্মিত করেছে।

‘এ বিষয়ে আমারও দায়িত্ব রয়েছে এবং আমাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি উত্তম ও কার্যকর পথ বের করা সম্ভব ছিল। কিন্তু সেই পথ অনুসরণ করা হয়নি,’ বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, মিরপুর- ১৩ থেকে মিরপুর ১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ফুটপাতে বসা ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানকারী কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন। পুলিশের সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সংসদ সদস্য হিসেবে শফিকুর রহমান বলেন, জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।

ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে, সে জন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাসের পর মাস ধরে একদল অসাধু ও চাঁদাবাজ ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে তাদের ব্যবসার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

শফিকুর রহমান বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য কল্যাণকর সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ প্রয়োজন।

‘এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে তারপর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন,’ বলেন তিনি। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক-কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।’

তবে পোস্টের শেষ দিকে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দোসরদের কোনো জায়গা নেই।’

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের মানুষই চায়: ভারতের হাইকমিশনার শিরোনাম ইসরায়েলগামী বিমানে পাইলটকে সহকারীর ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ শিরোনাম সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যু ২৪, ‘মবে’ নিহত ২৩: এমএসএফের প্রতিবেদন শিরোনাম হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম শিরোনাম মিরপুরে হকার উচ্ছেদ: তাকে না জানানোয় ‘বিস্মিত’ জামায়াত আমির শিরোনাম ‘অবিবাহিত’ বা ‘অভিভাবক ছাড়া’ নারীদের বিদেশযাত্রায় বাধা কেন?