27 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 07:39 PM, 26 September 2026.
Digital Solutions Ltd

ট্রাম্পের ভোজসভায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণে যা বললেন

ট্রাম্পের ভোজসভায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণে যা বললেন

Publish : 07:39 PM, 26 September 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসেস মেলানিয়া,

ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, সুধীবৃন্দ:

প্রেসিডেন্ট ট্রাম্প এবং মিসেস মেলানিয়া, আপনাদের উষ্ণ আতিথেয়তা ও সুচিন্তিত আয়োজনের জন্য ধন্যবাদ। এই সফরের জন্য আপনারা বিশেষ সব আয়োজন করেছেন; প্রতিটি বিষয়ের প্রতি আপনাদের সূক্ষ্ম ও যত্নশীল মনোযোগ আমাদের সত্যিই নিজেদের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বস্তরের সেইসব মানুষের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা চীন—যুক্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে আগ্রহী ও সমর্থনকারী! এই মুহূর্তে চীনা জনগণ  শরৎকালীন উৎসব উদযাপন করছে। চীনা ঐতিহ্য অনুযায়ী, এই উৎসবটি পরিবার—পরিজনের পুনর্মিলনের সময়। আমি সকলের জন্য আনন্দময় 'শরৎকালীন উৎসব' ও সুখকর পারিবারিক পুনর্মিলন কামনা করছি!

চলতি বছরের মে মাসে আমার আমন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্প সফলভাবে চীন সফর করেছিলেন এবং আমরা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছিলাম। সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আজ আমি সেই প্রতিশ্রুতি অনুযায়ী এখানে এসেছি। অর্ধ—বৎসরেরও কম সময়ের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের পারস্পরিক সফরের ঘটনাটি দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার খোলামেলা ও গভীর আলোচনা হয়েছে। আমরা অনেক নতুন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্কের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেছে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করেছে। চীন সরকার ও জনগণের পক্ষ থেকে আমি তখন অভিনন্দন জানিয়েছিলাম। ২০০ বছরেরও বেশি সময়ের এই ইতিহাস চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ আদান—প্রদানের সাক্ষী হয়ে আছে।

দুশো বছরেরও বেশি সময় আগে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শুরুর দিকেই দেশটি চীনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছিল। পণ্য আদান—প্রদান ও একে অপরের সুবিধাসমূহকে কাজে লাগানোর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয়েছিল। প্রেসিডেন্ট ওয়াশিংটন বিপুল সংখ্যক  চিনামাটির পাত্র সংগ্রহ করেছিলেন।

আশি বছরেরও বেশি সময় আগে, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণ জাপানি সামরিক আগ্রাসীদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল এবং বিখ্যাত ‘হাম্প’ (Hump) আকাশপথের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল। জাপানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের সময়, অগণিত মানুষের প্রাণহানির বিনিময়ে চীনা সৈন্য ও সাধারণ নাগরিকরা শত শত মার্কিন বৈমানিককে উদ্ধার করেছিল। রক্ত ও অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বন্ধুত্ব নিশ্চিতভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে।

পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘পিং—পং কূটনীতি’ দীর্ঘকাল বন্ধ থাকা পারস্পরিক বিনিময়ের দরজা খুলে দিয়েছিল। চেয়ারম্যান মাও সেতুং, প্রেসিডেন্ট নিক্সন এবং অন্যান্য প্রবীণ রাজনীতিবিদরা ‘ছোট বল দিয়ে বড় বলকে সচল করার’ যে রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছিলেন, তা চীন—যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার এক বিশাল প্রক্রিয়ার সূচনা করেছিল। প্রেসিডেন্ট নিক্সনের দেওয়া বিশেষ রাষ্ট্রীয় উপহার—একটি রেডউড গাছ—চচিয়াং (Zhejiang) প্রদেশে রোপণ করা হয়েছিল, যেখানে আমি একসময় কাজ করেছি।

বিশ বছরেরও বেশি সময় আগে, সাইকস (Sycos) নামের এক আমেরিকান নাগরিক চীনের মরুভূমি নিয়ন্ত্রণ কর্মী ইন ইউচেনকে (Yin Yuzhen) বৃক্ষরোপণের কাজে সহায়তা বা পৃষ্ঠপোষকতা করেছিলেন। কিছুদিন আগেই সেই প্রবীণ ব্যক্তিটি চীনে ফিরে আসেন এবং নিজের চোখে দেখেন কীভাবে একসময়ের মরুভূমি ঘন সবুজ অরণ্যে পরিণত হয়েছে। এই ঘটনাটি অনেক চীনা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এবং চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় উভয় দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক এবং এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য জনমতের এক সুদৃঢ় ভিত্তি গড়ে তুলেছে।

ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, বন্ধুগণ!

অতীত থেকে নেওয়া শিক্ষা আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে। আজ, চীন—যুক্তরাষ্ট্র সম্পর্ক এক নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উদ্যোগ আমেরিকান জনগণকে উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনের পথে এগিয়ে নিয়েছে। চীনও চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর আধুনিকায়ন প্রক্রিয়া নতুন নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। উভয় লক্ষ্যই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং একে অপরকে শক্তিশালী করে তুলতে পারে। বৃহৎ শক্তি হিসেবে আমাদের দায়িত্ব পালন করা, জনগণের প্রত্যাশা ও যুগের চাহিদার প্রতি সাড়া দেওয়া এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে যথাযথ সহাবস্থানের নতুন পথ খুঁজে বের করা উচিত।

ইতিহাসের ধারা অবিরাম বয়ে চলেছে এবং চীন ও আমেরিকান জনগণের বন্ধুত্বের ভবিষ্যৎ উজ্জ্বল। আসুন, আমরা সবাই মিলে চীন—যুক্তরাষ্ট্র বন্ধুত্বের সুন্দর ফুলটিকে বিকশিত করি এবং যৌথভাবে এই বন্ধুত্বের এক নতুন অধ্যায় রচনা করি।

আমি প্রস্তাব করছি:

প্রেসিডেন্ট ট্রাম্প ও মিসেস মেলানিয়ার সুস্বাস্থ্যের জন্য,

চীন ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের সমৃদ্ধি ও অগ্রগতির জন্য,

উভয় দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের জন্য,

আসুন আমরা পানপাত্র উত্তোলন করি (চীয়ার্স)!

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আপনাকে কেন আঙ্গুল তোলা হইছে? বুঝেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির শিরোনাম খালেদা জিয়ার জন্য অন্তপ্রান সাংবাদিক আজহার জামিনের একমাস পর মারা গেলেন শিরোনাম ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং শিরোনাম দখল ও চাঁদাবাজিকে ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলেছে টিআইবি শিরোনাম ট্রাম্পের ভোজসভায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভাষণে যা বললেন শিরোনাম ট্রাম্প ও শি জিনপিং বৈঠক: ঐকমত্যের আড়ালে কৌশলী মতপার্থক্য