26 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:22 AM, 26 November 2026.
Digital Solutions Ltd

সাবেক ডিসি ইলিয়াস, ডিপিএস শাখাওয়াত মুন ও আইনজীবী সুফি কারাগারে

সাবেক ডিসি ইলিয়াস, ডিপিএস শাখাওয়াত মুন ও আইনজীবী সুফি কারাগারে

Publish : 10:22 AM, 26 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধর করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের মারধরের কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে পুলিশ বলছে, ধানমন্ডি ২৭ এলাকায় ক্ষমতাচ্যুতরা মিছিল বের করলে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

পরদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার বিবরণ অনুযায়ী, বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন মিছিল বের করেন। এ সময় তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন।

স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় অচেনা ২০ থেকে ২৫ জন দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।

আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।

আসামিদের রিমান্ডের আবেদনও করা হবে বলে আবেদনে বলা হয়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শিরোনাম শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর ফিরতে চান, সরকার বলছে 'হাতকড়া পরিয়ে’ শিরোনাম শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের বাড়তি শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত শিরোনাম সাবেক ডিসি ইলিয়াস, ডিপিএস শাখাওয়াত মুন ও আইনজীবী সুফি কারাগারে শিরোনাম বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র শিরোনাম আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আদালতে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী