21 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 02:35 PM, 21 November 2026.
Digital Solutions Ltd

বৈশাখী টেলিভিশনে হামলাকারী সবাই বিএনপির নেতাকর্মি, কেন হামলা?

বৈশাখী টেলিভিশনে হামলাকারী সবাই বিএনপির নেতাকর্মি, কেন হামলা?

Publish : 02:35 PM, 21 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

নিরাপত্তা’র কথা বলে বৈশাখী টিভির ডিএমডি টিপুকে নেওয়ার ৮ ঘণ্টা পরও ছাড়েনি পুলিশ

বৈশাখী টেলিভিশনে হাঙ্গামা-হট্টগোল থেকে ‘নিরাপত্তা’র কথা বলে টেলিভিশন চ্যানেলটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে পুলিশ হেফাজতে নেওয়ার আট ঘণ্টা পরও ছাড়া হয়নি।

শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে হাঙ্গামা হয়। একপর্যায়ে বহিরাগত ব্যক্তিরা টেলিভিশনটির কার্যালয়ে ঢুকে টিপু আলমকে তুলে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। পরে টিপু আলমকে ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে হেফাজতে নেয় বনানী থানা-পুলিশ।

বৈশাখী টেলিভিশনের সাংবাদিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাদের বোর্ড সভা হওয়ার কথা ছিল। সভার সদস্যরা কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা দেখতে পান। তাঁদের বহিরাগত ব্যক্তিরা জানান, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে জিম্মি করে রাখা হয়েছে। পরে নাহিয়ানকে দেখতে চাইলে তিনি এসে ডিএমডির সঙ্গে চাকরি ছাড়া নিয়ে বিরোধের কথা জানান। তবে জিম্মির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই পরিস্থিতি চলার মধ্যে সেখানে পুলিশ আসে। এ সময় বহিরাগত ব্যক্তিরা টিপু আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা থাকার কথা বলেন। তবে সেই মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। বিষয়টি জানানোর পর প্রমাণ দেখানো হয়। তখন পুলিশ ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে সেখান থেকে টিপু আলমকে নিয়ে যায়।

সূত্র জানায়, টিপু আলমকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। সেখান থেকে বনানী থানায়, এরপর ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। পরে ক্যান্টনমেন্ট থানা থেকে কোতোয়ালি থানায় তাঁর নামে থাকা বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুরোধ করা হয়। তবে ওই মামলা থেকে তিনি আগেই অব্যাহতি পেয়েছেন বলে কোতোয়ালি থানা জানিয়ে দেয়।

তারপরও টিপু আলমকে ছাড়া হয়নি। রাত ১১টার সময়ও তাঁকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়েছিল বলে সূত্র জানিয়েছে। তাঁর বিষয়ে জানতে পুলিশের গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট চার থানার ওসিদের ফোন করা হয় এবং মুঠোফোনে বার্তা পাঠানো হয়। তবে তাঁরা কেউই রাত ১২টা পর্যন্ত সাড়া দেননি।

এর আগে বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’

নাহিয়ানের ফোন পেয়ে যান বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা

বৈশাখী টেলিভিশনে কর্মরত এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম।

এর জেরেই নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন। এরপর তাঁরা ডিএমডিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানটিতে কর্মরত ব্যক্তিদের সঙ্গে হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। এ সময় প্রধান ফটকের বাইরে আরও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এরপর বনানী থানার পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে এইচ এম নাহিয়ান বলেন, ‘একটি ফটোকার্ড প্রচার করা নিয়ে তাঁর (ডিএমডি) সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন। এরপর আমি স্যালারি বুঝিয়ে দিতে বললে তিনি মানবসম্পদ বিভাগে (এইচআর) যেতে বলেন। আমি সেখানে গেলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন দায়িত্বরত কর্মকর্তা। এরপর ওই কর্মকর্তা ডিএমডির রুম থেকে ফিরে আমাকে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান। তবে আমি এসব লোকজন জমায়েত করিনি।’

টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে যাঁরা গিয়েছিলেন, তাঁদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ। কেন গিয়েছিলেন জানতে চাইলে তিনি, ‘বৈশাখী টিভির নাহিয়ান ছাত্রদল করত। তাকে সে (ডিএমডি টিপু) সাসপেন্ড করে দিচ্ছে, এমন খবর আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মিশুকে জানায়। এরপর মিশু ওখানে যায় টিপুকে ধরতে, কারণ তার নামে বৈষম্যবিরোধী মামলা আছে। এ সময় হাতাহাতি-ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। এর পরিপ্রেক্ষিতেই গন্ডগোলটা হয়।’

আবুল কালাম আরও বলেন, ‘আমাকে নাহিয়ান ফোন দিয়ে যেতে বলে। ফোন পেয়ে আমি দ্রুত দৌড়ে যাই এবং গিয়ে দেখি বহু ছেলেপেলে জমে গেছে। আমি বুঝি এটা একটি সংবাদমাধ্যমের বিষয়; তাই এখানে কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। উপস্থিত সবাই খুব উগ্র অবস্থায় ছিল এবং ভাঙচুর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি দলের ভাবমূর্তি রক্ষায় বৈশাখী টিভির পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলাম, যেন মিডিয়া অফিসে কোনো গন্ডগোল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র শিরোনাম নড়াইল তাণ্ডব, অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও মালামাল লুট শিরোনাম বৈশাখী টেলিভিশনে হামলাকারী সবাই বিএনপির নেতাকর্মি, কেন হামলা? শিরোনাম জেনসেন হুয়াং: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দলীয় রাজনীতির নতুন বলির পাঁঠা? শিরোনাম পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে দেখা করলেন ৫ রাষ্ট্রদূত ও হাই কমিশনার শিরোনাম হাসিনার প্রত্যাবর্তন ঘিরে সহিংসতা: নিহত ২, ইউনূসের বাড়িতে আগুন