জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য ও ভারতের হাই কমিশনার।
ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে একদিনে গুরুত্বপূর্ণ ৫ দেশের রাষ্ট্রদূতের এই সাক্ষাত অনেক গুরুত্ববহন করে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার খলিলুর রহমানের সঙ্গে তার দপ্তরে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন এবং ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
তবে তাদের মধ্যে কি নিয়ে কথা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়।
বৈঠক শেষে বেরিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাতে আসার কথা বলেন ভারতীয় হাই কমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, “ইউএনজিএ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আসার পর এবার সুযোগটি নিচ্ছি, কারণ তিনি সশরীরে উপস্থিত ছিলেন না। আমি ফোনের মাধ্যমে আমাদের শুভেচ্ছা জানিয়েছিলাম, কিন্তু আজকে সশরীরে উপস্থিত হতে পারাটা ছিল দারুণ আনন্দের।”
জাতিসংঘের সংস্কার নিয়ে জানতে চাওয়ার কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, “আমি সংস্কারের বিষয়গুলো বুঝতে খুব আগ্রহী ছিলাম এবং খলিলুর রহমান জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন।
“তাই আমি বুঝতে চেয়েছিলাম যে, সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে। কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।”
কেবল সৌজন্য সাক্ষাতের জন্য আসার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি খুব আনন্দ পেয়েছি এবং তিনি অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি। আমি তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছিলাম। কারণ জাতিসংঘ হল অন্যতম সর্বোচ্চ বহুপাক্ষিক সংস্থা। আমার জন্যও একটি শেখার প্রক্রিয়ার মত ছিল, কারণ তিনি সশরীরে উপস্থিত আছে
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats