28 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:22 AM, 27 November 2026.
Digital Solutions Ltd

ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ, ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ শঙ্কা ট্রাম্পের

ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ, ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ শঙ্কা  ট্রাম্পের

Publish : 09:22 AM, 27 November 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইউরোপ পর্যন্ত পৌঁছতে সক্ষম। সেইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা না হলে এর পরিণতি হতে পারে ‘পারমাণবিক মহাপ্রলয়’। যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের সঙ্গে ‘থ্যাঙ্কসগিভিং’ ডে উপলক্ষে এক আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি।

ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবন থেকে মার্কিন সেনাদের সঙ্গে কথা বলার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে তার পরিকল্পনা কী?

উত্তরে ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নয়, ইউরোপের জন্যও তা বিপদ ডেকে আনতে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, “ইরানের যুক্তরাষ্ট্রে পৌঁছনোর ক্ষমতা নেই, কিন্তু ইউরোপে আঘাত হানার ক্ষমতা রয়েছে।”

পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত না হলে কী ভয়াবহ পরিণতি হতে পারে তা নিয়েও সতর্ক করেন ট্রাম্প। তার দাবি, ইরান ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।

তিনি বলেন, “এই পরিস্থিতিতে ইরান ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের দিকে পারমাণবিক অস্ত্র ছুড়বে এবং এর পরিণতি হবে পারমাণবিক মহাপ্রলয়।” যদিও ইরানের কাছে এখনও কোনও পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করা একটি রাষ্ট্র।

আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বের উপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার তেলের উপর নির্ভরশীল নয়। তবে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা চায় ওয়াশিংটন। তিনি আরও বলেন, “পশ্চিম এশিয়ার তেলের আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যা প্রয়োজন, তা হল ওই অঞ্চলে শান্তি।”

এই আলাপচারিতায় ইরানের নেতাদেরকেও তীব্র আক্রমণ করেন ট্রাম্প। তাদেরকে ‘পাগল’ আখ্যা দিয়ে তিনি ফের স্পষ্ট করে বলেন, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করত, তাহলে যুক্তরাষ্ট্রের শহরগুলোও তাদের নিশানা হতে পারত। তিনি বলেন “আমি ওদের চিনি। সত্যি বলতে, ওরা পাগল। তারা পাগল। সেই কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে নিতে দেব না।”

তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের শক্তি এবং কৌশলগত অবস্থানের কারণে ইরানের কাছ থেকে কোনও ধরনের বিপদ বাস্তবে রূপ নিতে পারেনি। ট্রাম্প বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সক্ষমতা অর্জন না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত তাদের সমর্থন জুগিয়ে যাওয়া।

ইরানের বিরুদ্ধে চলতে থাকা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা থমকে রয়েছে। অন্যদিকে, পশ্চিম এশিয়ায় উত্তেজনা এখনও চলছে।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মার্কিন বিমান বাহিনীর ক্লাউড প্লাটফর্মে হ্যাকারদের সাইবার হামলা শিরোনাম সরকারি বরাদ্দ ও রেল চলাচল বন্ধের পর এবার মোবাইল ব্যাংকিংও বন্ধ শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ, ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ শঙ্কা ট্রাম্পের শিরোনাম গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ শিরোনাম শেখ হাসিনা ১৬ই ডিসেম্বর ফিরতে চান, সরকার বলছে 'হাতকড়া পরিয়ে’ শিরোনাম শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের বাড়তি শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত