04 September 2026
The News Diplomats
বিবিসি :
Publish : 08:23 AM, 03 September 2026.
Digital Solutions Ltd

মার্কিন মুদ্রায় ট্রাম্পের মুখ, কয়েক ঘন্টার মধ্যেই টাঁকশালের সব মুদ্রা বিক্রি

মার্কিন মুদ্রায় ট্রাম্পের মুখ, কয়েক ঘন্টার মধ্যেই টাঁকশালের সব মুদ্রা বিক্রি

Publish : 08:23 AM, 03 September 2026.
বিবিসি :

যুক্তরাষ্ট্রের একটি মুদ্রায় এবার স্থান পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি—গত এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের মুখ দেশটির মুদ্রায় স্থান পেল। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের টাঁকশাল (ইউএস মিন্ট) ট্রাম্পের প্রতিকৃতি–সংবলিত ১ ডলারের মুদ্রা উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মুদ্রাটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।

যুক্তরাষ্ট্রের টাঁকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের এই মুদ্রায় ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে থাকা একটি দেশের চেতনা, গর্ব ও ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে।

টাঁকশালের ওয়েবসাইটে বিক্রির জন্য মুদ্রাগুলোর দাম রাখা হয়েছিল, ২৫টি মুদ্রার একটি রোলের জন্য ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগের জন্য ১৫৪ ডলার ৫০ সেন্ট।

বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই টাঁকশালের ওয়েবসাইটে সব মুদ্রা বিক্রি হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে বিবিসি যুক্তরাষ্ট্রের টাঁকশাল, ট্রেজারি বিভাগ এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

যুক্তরাষ্ট্রের টাঁকশাল বলেছে, ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়ভাবে ‘ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপন’ উপলক্ষে মুদ্রাটি তৈরি করা হয়েছে। বিশেষ নকশায় তৈরি করা মুদ্রাটি আধুনিক কালে মুদ্রা সংগ্রহে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে জায়গা করে নেবে।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের টাঁকশালের দোকানে থাকা ভেন্ডিং মেশিনেও মুদ্রাগুলো বিক্রি করা হচ্ছিল।

মুদ্রাটির রং সোনালি, তবে এটি সোনার তৈরি নয়। যুক্তরাষ্ট্রের টাঁকশালের তথ্য অনুযায়ী, মুদ্রাগুলোতে ৮৮ শতাংশের বেশি তামা রয়েছে। বাকি অংশে রয়েছে দস্তা, ম্যাঙ্গানিজ ও নিকেল।

গত মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, তাঁর দপ্তর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি–সংবলিত নতুন ২৫০ ডলারের নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।

তবে মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, জীবিত কোনো ব্যক্তির ছবি–সংবলিত মার্কিন মুদ্রা ছাপা নিষিদ্ধ। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত কংগ্রেস সদস্যরা এই নিষেধাজ্ঞা থেকে ব্যতিক্রম রাখার জন্য একটি বিল উত্থাপন করেছেন। তবে প্রস্তাবটি বর্তমানে কংগ্রেসে আটকে আছে।

সে সময় বেসেন্ট উল্লেখ করেছিলেন, এর আগেও একজন জীবিত মার্কিন প্রেসিডেন্ট দেশটির মুদ্রায় স্থান পেয়েছিলেন।

১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি ৫০ সেন্টের মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ছিল।

ট্রাম্প প্রশাসন ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর কথাও উল্লেখ করেছে।

এই আইনে মুদ্রার পেছনের দিক বা রিভার্স-এ জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে মুদ্রার সামনের দিক বা অবভার্স এর ক্ষেত্রে আইনে স্পষ্টভাবে এমন নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি সামনের দিকে।

এ ছাড়া ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাগজের নোটে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। তবে প্রচলিতভাবে এই বিধান মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস? শিরোনাম দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী শিরোনাম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের স্বস্তি, সাধারণ মানুষের কী হবে? শিরোনাম ইস্টার্ণ রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইডিবি শিরোনাম খেলাপি ঋণের হারের দিক থেকে বিশ্বের শীর্ষে বাংলাদেশ শিরোনাম ১১ দলের লংমার্চে ১ হাজার গাড়ি, বাধা এলে পদক্ষেপ নেবে জনগণ