Tuesday, 12 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:51 AM, 11 May 2026.
Digital Solutions Ltd

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন, এখনই মুক্তি পাচ্ছেন না

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন, এখনই মুক্তি পাচ্ছেন না

Publish : 08:51 AM, 11 May 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

জুলাই আন্দোলনে হত্যাসহ ১৩ মামলার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ১১ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দেয়া হয়েছে। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তবে তাদের দু‘জনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এদিকে ৪ মামলায় হাইকোর্টের একই বেঞ্চে আজ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের রায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৪ মে ধার্য করা হয়েছে। গতকাল চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে হাইকোর্ট।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪ মাসে আমদানি দ্বিগুণ, সরকার-ব্যবসায়ি ‘উচ্চদামে যুক্তরাষ্ট্রমূখী’ শিরোনাম সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন, এখনই মুক্তি পাচ্ছেন না শিরোনাম জাতিসংঘ কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে? উত্তর হ্যাঁ এবং না শিরোনাম পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদে আটকে আছে সার্ক সার্ক: বীণা সিক্রি শিরোনাম বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গাইবেন কে-পপ তারকা লিসা শিরোনাম ছেলের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় জন্মদিন উদযাপন করবেন ববিতা