Tuesday, 12 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:42 AM, 11 May 2026.
Digital Solutions Ltd

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ ছাড়লেন মোনামি

Publish : 08:42 AM, 11 May 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আলোচিত সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।

আজ সোমবার বেলা ১১টার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি এ তথ্য জানান।

শেহরীন আমিন ভূঁইয়া মোনামির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বলেন, সকালে সহকারী প্রক্টর তাঁকে পদত্যাগপত্র কার্যালয়ে জমা দেওয়ার কথা ফোনে জানিয়েছেন। তিনি একটি সভায় রয়েছেন। তাই পদত্যাগপত্রে কী কারণ উল্লেখ করা হয়েছে, তা এখনো জানেন না বলে জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে শেহরীন আমিন জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের আহ্বানে সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে সম্মত হন। তিনি জানান, একজন তরুণ শিক্ষক হিসেবে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া তাঁর জন্য ছিল অত্যন্ত সম্মানের।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৪ মাসে আমদানি দ্বিগুণ, সরকার-ব্যবসায়ি ‘উচ্চদামে যুক্তরাষ্ট্রমূখী’ শিরোনাম সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন, এখনই মুক্তি পাচ্ছেন না শিরোনাম জাতিসংঘ কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে? উত্তর হ্যাঁ এবং না শিরোনাম পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদে আটকে আছে সার্ক সার্ক: বীণা সিক্রি শিরোনাম বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে গাইবেন কে-পপ তারকা লিসা শিরোনাম ছেলের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় জন্মদিন উদযাপন করবেন ববিতা