আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে পারফর্ম করবেন কে-পপ তারকা লিসা। প্রথম নারী কে-পপ শিল্পী হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন তিনি। মার্কিন ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, লিসা ইতোমধ্যে ফিফার সঙ্গে চুক্তি সই করেছেন। আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানে তিনি পারফর্ম করবেন। একই মঞ্চে থাকবেন কেটি পেরি, ফিউচার ও ডিজে সঞ্জয়।
এর আগে, ২০২২ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জাংকুক গান গেয়েছিলেন। এবার লিসার অংশগ্রহণের মাধ্যমে দ্বিতীয়বারের মতো কোনো কে-পপ শিল্পী বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করতে যাচ্ছেন।
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তাই তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে।
লিসা ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্কের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে একক শিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। ২০২১ সালে প্রকাশিত তার একক গান ‘লালিসা’ প্রথম সপ্তাহেই ৭ লাখ ৩৬ হাজারের বেশি কপি বিক্রি হয়েছিল।
২০২৫ সালের অ্যালবাম ‘অল্টার এগো’ প্রকাশের পরও তিনি নিয়মিত নতুন গান করেন। সম্প্রতি ইতালিয়ান-আমেরিকান প্রযোজকের সঙ্গে তার নতুন গান ‘ব্যাড অ্যাঞ্জেল’ প্রকাশ পেয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats