Monday, 11 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:58 AM, 10 May 2026.
Digital Solutions Ltd

তৃণমূলে অসন্তোষ, প্রকাশ্যে সমালোচনার মুখে মমতা-অভিষেক

তৃণমূলে অসন্তোষ, প্রকাশ্যে সমালোচনার মুখে মমতা-অভিষেক

Publish : 08:58 AM, 10 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর তার দলের ভেতর থেকেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। দলটির অনেক নেতা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জীর ভূমিকা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন। এনডিটিভি অনলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কর্মী ও মুখপাত্রদের একাংশের মধ্যে অসন্তোষের ফলে দলটিতে ছাঁটাইয়ের ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর দলবিরোধী মন্তব্য করার অভিযোগে ইতিমধ্যে শনিবার তৃণমূল কংগ্রেস তার তিন মুখপাত্রকে ছয় বছরের জন্য বরখাস্ত করেছে।

টিএমসি’র মুখপাত্র রিজু দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি অতীতের ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি নেতার কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি দাবি করেন, শুভেন্দু যখন বিরোধী দলের নেতা ছিলেন, তখন ওই মন্তব্যগুলো করার জন্য টিএমসির ভেতর থেকে তার ওপর তীব্র চাপ ও হুমকি ছিল। সুরক্ষা ও সমর্থন দেয়ার জন্য বিজেপির প্রশংসাও করেছেন মমতার দলের এই নেতা। এ নিয়ে তৃণমূল কংগ্রেস রিজু দত্তকে একটি শৃঙ্খলা প্যানেলের সামনে হাজির হতে বলেছে। তবে তিনি তা করেননি।

এ ছাড়া সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারিও টিএমসি-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দাবি করেন যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের টিকিট পাওয়ার জন্য প্রত্যেক প্রার্থীর কাছে ৫ কোটি টাকা চাওয়া হয়েছিল, যা দিতে তিনি অস্বীকৃতি জানান।

মমতার নেতৃত্বাধীন তৎকালীন মন্ত্রিসভায় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী থাকা তিওয়ারি দাবি করেন, প্রবীণ মন্ত্রী অরূপ বিশ্বাসের খেলাধুলা সম্পর্কে যথাযথ ধারণা নেই।

এনডিটিভি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরেক মুখপাত্র কোহিনূর মজুমদার ও কার্তিক ঘোষকেও টিএমসি থেকে বহিষ্কার করা হয়েছে।

কোহিনূর সংবাদমাধ্যমকে বলেছিলেন, অভিষেকের সঙ্গে দেখা করার জন্য দলীয় নেতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। রাজ্যের মালদার একজন প্রবীণ টিএমসি নেতাও এই পরাজয়ের জন্য অভিষেক ব্যানার্জীকে দায়ী করেছেন।

তৃণমূলের পরাজয়ের সম্ভাব্য কারণ হিসেবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিষেক ব্যানার্জীর কার্যপদ্ধতি, জ্যেষ্ঠ নেতাদের কাছে প্রবেশাধিকারের অভাব এবং তাদের সঙ্গে করা আচরণের সমালোচনা করেন।

এ ছাড়া পাপিয়া ঘোষও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হচ্ছেন। পাপিয়া ঘোষ কোচবিহারের প্রবীণ টিএমসি নেতা রবীন্দ্রনাথ ঘোষের কন্যা। তিনিও প্রকাশ্যে অভিষেক ব্যানার্জীর সমালোচনা করেছেন।

ASIA/SOUTH ASIA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তৃণমূলে অসন্তোষ, প্রকাশ্যে সমালোচনার মুখে মমতা-অভিষেক শিরোনাম জেনারেল মুবিন ও ইকবাল করিম মূল পরিকল্পনাকারী, হঠাৎ বিদেশে উদাও! শিরোনাম নতুন মা লেভিটকে অভিনন্দন, ইরান স্মরণ করিয়ে দিলো শিশু হত্যার কথা শিরোনাম সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ট্রাম্প-পুতিন টানাটানি, ইরান চুপ! শিরোনাম ডজন মামলায় জামিন, মুক্তির পথে আওয়ামী লীগের মেয়র আইভি শিরোনাম সরকার গড়ার পথে থলপতি বিজয়। এর মধ্যেই বিয়ের পরামর্শ