Sunday, 10 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:38 AM, 09 May 2026.
Digital Solutions Ltd

সরকার গড়ার পথে থলপতি বিজয়। এর মধ্যেই বিয়ের পরামর্শ

সরকার গড়ার পথে থলপতি বিজয়। এর মধ্যেই বিয়ের পরামর্শ

Publish : 08:38 AM, 09 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সরকার গড়ার পথে থলপতি বিজয়। কংগ্রেস, ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বিজয়ের দল টিভিকে-কে। এদের সমর্থন পেলেই অনায়াসে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেয়ে তামিলনাড়ুর সরকার গড়তে পারবেন তিনি। এর মধ্যেই বিজয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাখি সাওয়ন্তের।

গত কয়েক মাস ধরে তৃষা কৃষ্ণনের সঙ্গে সম্পর্কের জল্পনার কারণে খবরে বিজয়। দক্ষিণী তারকার স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন। এর মধ্যে রাখি দাবি করলেন, এ বার বিজয় ও তৃষার বিয়ে করে নেওয়া উচিত। রাখি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয়, বিজয় ও তৃষার বিয়ে করে নেওয়া উচিত। আমি ওদের মেহন্দি অনুষ্ঠানে যাব।”

রাখির এই মন্তব্যে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। রাখি আরও বলেছেন, “এই প্রথম কোনও খ্রিস্টান ব্যক্তি তামিলনাড়ুতে এত আসন পেয়ে জিতেছেন। আমি ব্যক্তিগত ভাবে বিজয়কে খুবই পছন্দ করি। বিজয়ের সঙ্গে একটি গানে কাজ করা আমার স্বপ্ন ছিল। কিন্তু আমি সুযোগ পাইনি। তবে এখন মনে হচ্ছে, আমার ওঁর দলে যোগ দেওয়া উচিত।”

গত কয়েক মাস ধরে বিজয় ও তৃষাকে নিয়ে নানা গুঞ্জন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। যদিও এমন কিছু ইঙ্গিত দিয়েছেন, যা দেখে অনুরাগীদের অনুমান, তাঁরা সত্যিই সম্পর্কে আছেন। এমনকি নির্বাচনের ফল প্রকাশের আগে তৃষাকে মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছিল। অনুরাগীরা অনুমান করেছিলেন, বিজয়ের জন্যই প্রার্থনা করতে গিয়েছেন তিনি। ভবিষ্যতে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়, সে দিকে নজর রেখেছেন অনুরাগীরা।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সরকার গড়ার পথে থলপতি বিজয়। এর মধ্যেই বিয়ের পরামর্শ শিরোনাম মার্কিন চুক্তি: আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই শিরোনাম নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: তারেক রহমান শিরোনাম বদলে গেল এক্স হ্যান্ডেলের বায়ো, পরাজয় মেনে নিলেন মমতা! শিরোনাম কারিনা লাইফ সাপোর্টে, মেয়ের জন্য দোয়া চেয়েছেন কায়সার হামিদ শিরোনাম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী