15 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:13 PM, 15 July 2026.
Digital Solutions Ltd

এইচআরএসএস’র প্রতিবেদন

মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে দ্বিগুণ বেড়ে ১৩৩

মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে দ্বিগুণ বেড়ে ১৩৩

Publish : 12:13 PM, 15 July 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

দেশে গত ৬ মাসে মব-সহিংসতা ও গণপিটুনির ২৬১ ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৫৬ জন। আজ মঙ্গলবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশ করা দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে (জানুয়ারি-জুন) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন কারণ দেখিয়ে এসব গণপিটুনি ও মব-সহিংসতার ঘটেছে।

২০২৫ সালের একইসময়ে এ ধরনের ১৪১ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য সংকলন করা হয়েছে প্রতিবেদনে।

সংখ্যালঘু নির্যাতন ও হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন। এসময়ে ১৯টি মন্দির, ১৫টি প্রতিমা ও ৪৩টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জমি দখলের ৪টি ঘটনা ঘটেছে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১০টি হামলায় ৪ জন আহত হয়। ওই বছর ১টি মন্দির, ১১টি প্রতিমা ও ১৮টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতিবেদনে গত ছয় মাসের শ্রমিক নির্যাতনের তথ্যও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ছয় মাসে ৩৩১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৭৪ জন নিহত ও ১ হাজার ৩ জন আহত হয়েছেন।

২০২৫ সালে ১১২টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৫৯ জন নিহত ও ৭২০ জন আহত হন।

এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশ ও শ্রমিকদের সুরক্ষা সরঞ্জামের অভাবে ও দুর্ঘটনায় ২১৬ শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। ২০২৫ সালে একই কারণে ৪৩ জনের মৃত্যু হয়।

বেতন ভাতার দাবিতে আন্দোলনের সময় এ বছর ২৬ শ্রমিককে আটক করা হয়। এছাড়া ২ জন গৃহকর্মী নিহত ও ৪ জন আহত হয়েছে। এছাড়া, দুই গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম মানবাধিকার রক্ষায় আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল আচরণের পাশাপাশি দেশের সব নাগরিক, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনকে সোচ্চার ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৃটেনে ১৬-১৭ বছর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ শিরোনাম জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’কলকাতায় হাউসফুল শিরোনাম শীর্ষ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ শিরোনাম ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান স্পেন কোচ লুইস শিরোনাম পরিসংখ্যানের আলোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-আর্জেন্টিনা লড়াই শিরোনাম মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে দ্বিগুণ বেড়ে ১৩৩