15 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:05 PM, 15 July 2026.
Digital Solutions Ltd

ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানি, আহত ২৩৪: এইচআরএসএস

ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানি, আহত ২৩৪: এইচআরএসএস

Publish : 12:05 PM, 15 July 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

চলতি বছরের প্রথম ছয় মাসে ২০০ হামলার ঘটনায় ৩৮৩ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২৩৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৬০ জন, হুমকির সম্মুখীন হয়েছেন ৪৯ জন সাংবাদিক। একইসময়ে ১১ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে ১৫২ ঘটনায় ২৫৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলেন। আহত হয়েছিলেন ১১১ সাংবাদিক। আজ মঙ্গলবার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত দেশের মানবাধিকার পরিস্থিতির অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ছয় মাসে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ৪০টি সভা-সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এসব ঘটনায় ৩১১ জন আহত ও ৩৮ জন আটক হন। তাদের মধ্যে রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ পথচারী আছেন।

এছাড়া, এ সময়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় পৃথক ৩০ মামলায় ৮১ জনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৪ জনকে। দেশের মূলধারার ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসব তথ্য সংকলন করা হয়েছে প্রতিবেদনে।

এইচআরএসএস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় গত ছয় মাসে ৪ জনকে আটক করা হয়েছে। অন্যান্য রাজনৈতিক ব্যক্তির সমালোচনায় ১ জনকে পিটিয়ে হত্যা, ২ জন আহত, ১৮ জনকে আটক ও ১৭টি মামলা হয়েছে।

এছাড়া, ১৭ জনকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন অবমাননার অভিযোগে আটক করা হয়েছে। এসব ঘটনায় ১৭টি মামলা হয়েছে ও ১ জনকে মারধর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাইবার নিরাপত্তা অধ্যাদেশের অধীনে ৩৩ সাংবাদিককে আসামি করে পৃথক ১৫টি মামলা হয়েছে। ২০২৫ সালের একইসময়ে সাইবার নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে ৫টি মামলা হয়। ওই বছর মোট ১৬ মামলায় ২৩ জনকে অভিযুক্ত ও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিচারবহির্ভূত হত্যা

হেফাজতে, নির্যাতনে, বন্দুকযুদ্ধে মৃত্যুর বিষয়ে এইচআরএসএসের পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত ‘বন্দুকযুদ্ধে’ মোট ১১ জন নিহত হয়েছে।

২০২৫ সালের একইসময়ে এই সংখ্যা ছিল ১৪ জন।

প্রতিবেদনে বলা হয়, ছয় মাসে হেফাজতে ও নির্যাতনের শিকার হয়ে ৫ জন, গুলিবিদ্ধ হয়ে ২ জন ও বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

কারা হেফাজতে মৃত্যুর বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে কারাগারগুলোতে অন্তত ৫৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৬ জন কয়েদি ও ৩২ জন হাজতি।

মৃতদের মধ্যে ১৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের, ১ জন বিএনপির এবং ৪২ জন সাধারণ কয়েদি। ২০২৫ সালের প্রথম ছয় মাসে কারা হেফাজতে ৪০ জন মারা যান, যার মধ্যে ১৩ জন কয়েদি ও ২৭ জন হাজতি।

এইচআরএসএস জানায়, দীর্ঘদিন গুম বা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ না পাওয়া গেলেও গত ১০ এপ্রিল বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পরিচয়ে মিরাজ শেখ (৩২) নামে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি), সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বৃটেনে ১৬-১৭ বছর বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ শিরোনাম জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’কলকাতায় হাউসফুল শিরোনাম শীর্ষ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ শিরোনাম ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চান স্পেন কোচ লুইস শিরোনাম পরিসংখ্যানের আলোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-আর্জেন্টিনা লড়াই শিরোনাম মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে দ্বিগুণ বেড়ে ১৩৩