Saturday, 20 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:02 AM, 20 June 2026.
Digital Solutions Ltd

আমার হাতে খাবার দিয়ে বলেছিল-এই নাও ‘তোমার শাশুড়ি রান্না’

 আমার হাতে খাবার দিয়ে বলেছিল-এই নাও ‘তোমার শাশুড়ি রান্না’

Publish : 10:02 AM, 20 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

শাকিবের বাড়িতে গিয়ে ‘খুব অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আবারও নতুন করে সামনে এসেছে। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের নানা অধ্যায়ের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তার সাম্প্রতিক মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) কলকাতার পত্রিকা আনন্দবাজারের অনলাইন ভার্সনে শাকিব-মিষ্টি জান্নাতকে নিয়ে নতুন করে খবর প্রকাশ করেছে। খবরটির শিরোনামে লেখা হয়- ‘শাকিবের বাড়িতে গিয়ে খুব অস্বস্তিতে পড়েছিলাম’। কোন অভিজ্ঞতার কথা বললেন মিষ্টি জান্নাত?

অভিনেত্রী বলেন, ‘বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যেদিন এ ছবিটি তোলা হয়েছিল, সেই দিনই আমি শাকিবের বাড়ি গিয়েছিলাম। ওপরে মায়ের থেকে খাবার এনে আমাকে দিয়েছিল ও। আমার হাতে খাবার দিয়ে বলেছিল-এই নাও তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে। আমার সহকারীদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। খুব অস্বস্তিতে পড়েছিলাম।’

বিমানে শাকিবের সঙ্গে জান্নাত কেন ছবি তুলেছিলেন-এ প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, ওই ছবি আমি তুলতাম না। ওই দিনের অনেক ভিডিও আছে। কিন্তু আমি সেগুলো দেব না। সবাই ভাববে, শাকিবকে বিক্রি করে খাচ্ছি।

আর কথা বাড়াতে রাজি হননি জান্নাত। যদিও নায়কের জীবনে যত বিতর্কই আসুক না কেন, অভিনেতা চুপ থেকেছেন। সদ্য মেয়ে হওয়ার পরেও নিশ্চুপ থেকেছেন শাকিব। বরং তার স্ত্রী শবনম বুবলী মেয়ে হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন।

এদিকে শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরের পরপরই সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী। শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে মিষ্টি জান্নাত লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।

তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লেখেন, এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা। এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্যে নেটিজেনদের মাঝে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি। তবে অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবার বাবা হচ্ছেন শাকিব খান।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কস্টে মরে যাচ্ছেন অভিনেতা জাহিদ হাসান! তবুও হাসিমুখ শিরোনাম আমার হাতে খাবার দিয়ে বলেছিল-এই নাও ‘তোমার শাশুড়ি রান্না’ শিরোনাম যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার প্রস্তাব শিরোনাম বিনা জামানতে আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন জামায়াত এমপি’র স্ত্রী শিরোনাম রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত জমি চায় জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ শিরোনাম ভারসাম্য রেখে এগোচ্ছি, চীন গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার