16 July 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:06 AM, 16 July 2026.
Digital Solutions Ltd

৪৫ বছর পলাতক, জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর আটক

৪৫ বছর পলাতক, জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর আটক

Publish : 10:06 AM, 16 July 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

৪৫ বছর পলাতক থাকার পর সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাঁকে আটক করা হয়েছে।

ডিএমপির সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য মোজাফফরকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মোজাফফর হোসেনের বিরুদ্ধে ৪৫ বছর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন দলের স্থানীয় বিরোধ মেটাতে। অভিযোগ আছে, সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনই সে সময় প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঞ্জুর নিহত হন। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচার করা হয়। ১৩ জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র বলছে, জিয়াউর রহমান হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তিনি ভারতে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভারত-বৃটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর, চাপ বাড়বে বাংলাদেশের? শিরোনাম স্বাস্থ্যখাতের দুরবস্থা: সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার কি স্বপ্নই থাকবে? শিরোনাম মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের শিরোনাম বিশ্বকাপ ফাইনালে ফলাফল যাই হোক, জিতবে লা মাসিয়া শিরোনাম ৪৫ বছর পলাতক, জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর আটক শিরোনাম বেলিংহাম জানালেন, মেসির সঙ্গে কী নিয়ে বাক্যবিনিময়