Saturday, 07 March 2026
The News Diplomats
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 01:19 PM, 07 March 2026.
Digital Solutions Ltd

লন্ডনে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত

লন্ডনে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত

Publish : 01:19 PM, 07 March 2026.
নিউজ ডিপ্লোমেটস :

লন্ডনে এক বছরের বেশি সময় ধরে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পূর্বসূরির ভাগ্য বরণ করতে হচ্ছে। তাকে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার গত জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়। বৃটেনের বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহারের পর ১৫ ব্যাচের ওই পেশাদারের নিয়োগ হয়।

শুরু থেকে সেই নিয়োগ নিয়ে আপত্তি ছিল বিএনপি-জামায়াতের। সেগুনবাগিচা এটা নিশ্চিত করেছে যে, ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর কোনো রাষ্ট্রদূত, হাইকমিশনার বা মিশন প্রধানকে প্রত্যাহারের ঘটনা এটাই সম্ভবত প্রথম। জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা তার আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মেক্সিকোতে যাওয়ার আগে আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি। তাছাড়া হেডকোয়ার্টারে তিনি আমেরিকা অনুবিভাগসহ বিভিন্ন বিভাগ সামলেছেন।

BANGLADESH'S DIPLOMACY বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম লন্ডনে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত শিরোনাম নেপালে দুই -তৃতীয়াংশ আসনে বিজয়ের পথে জেন-জি প্রজন্মের দল শিরোনাম জনগণকে সাহসী করে তুলেছিল বঙ্গবন্ধু মুজিবের যে ভাষণ শিরোনাম নেতা নির্বাচনে ট্রাম্পের প্রস্তাব গুরুত্বহীন, ইরানি কর্মকর্তার বিদ্রূপ শিরোনাম গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া শিরোনাম বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে এফবিআই