02 September 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:10 AM, 01 September 2026.
Digital Solutions Ltd

অতীত ভোলা যায় না, তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না দীনেশ ত্রিবেদী

অতীত ভোলা যায় না, তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না দীনেশ ত্রিবেদী

Publish : 11:10 AM, 01 September 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়নকাজ হবে না বলেছেন বাংলাদেশের নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, অতীত ভোলা যায় না। তবে অতীতে আটকে থাকাও যায় না।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি কথা বলতে চান না। এ বিষয়ে কথা বলা উচিত নয়। বাংলাদেশের মানুষ যা ভালো বুঝবে, তা–ই হবে। দুই–তৃতীয়াংশ আসনে জয়ী দল ক্ষমতায়, দেশের অবস্থা তারা ভালো বুঝবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্বিপক্ষীয় এই বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার তাঁদের দেশের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। স্থানীয় নির্বাচন নিয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন হবে। এবার নির্বাচন বেশ চ্যালেঞ্জ হবে। কারণ, সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে দুই দেশের জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক। এটা সব সময় থাকবে। তিনি না থাকলে আরেকজন আসবেন। সিদ্ধান্ত একই থাকবে।

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। তাই সাধারণ মানুষের জন্য যা ভালো হয়, আমাদের দায়িত্ব হচ্ছে তা করা।’

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা সবাই সমান। কেউ বড়, কেউ ছোট নয়।’ স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিটের বৈঠকে নিজে অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান দীনেশ ত্রিবেদী।

বৈঠকে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মাথায় রেখে এগিয়ে যেতে হবে। দ্বিপক্ষীয় এ বৈঠকে অবাধ বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী কোনো কথা বলেননি। এ সময় তিনি দুই দেশ মিলেমিশে কাজ করার কথা বলেন।

BANGLADESH'S DIPLOMACY বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অতীত ভোলা যায় না, তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না দীনেশ ত্রিবেদী শিরোনাম দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে শিরোনাম টাকা দিলে কি পাওয়া যায় না- কল ডিটেল রেকর্ড, এনআইডি, টিআইএন, পাসপোর্টের তথ্য শিরোনাম প্রধানমন্ত্রীর ভারত সফর, বোয়িং কেনা নিয়ে যা বললেন হুমায়ুন কবির শিরোনাম পাপ কামিয়েছি, ধুয়েমুছে মরতে চাই—ভাইরাল বক্তব্যে যা বললেন পপি শিরোনাম বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প