25 August 2026
The News Diplomats
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 08:26 PM, 24 August 2026.
Digital Solutions Ltd

পেশাদার কূটনীতিক এম এ মুহিত লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার

পেশাদার কূটনীতিক এম এ মুহিত লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার

Publish : 08:26 PM, 24 August 2026.
নিউজ ডিপ্লোমেটস :

পেশাদার কূটনীতিক, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগদানের লক্ষ্যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর পদে মোহাম্মদ আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ভোগ না করা অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্ত আরোপ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যোগদানের দিন থেকে তার এই দুই বছরের মেয়াদ কার্যকর হবে এবং অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এ্যাম্বেসেডর এম এ মুহিত বিসিএস ১১তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) একজন কর্মকর্তা। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশর স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের আগে তিনি অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, স্লোভাকিয়া এবং ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রোম, কুয়েত, দোহা, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এম এ মুহিত ২০২২ সালে জাতিসংঘ শান্তিনির্মাণ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দ্বিতীয় কমিটির (অর্থনৈতিক ও আর্থিক) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে 'আমেরিকা অনুবিভাগ'-এর মহাপরিচালক এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুহাম্মদ আবদুল মুহিত। তিন দশকেরও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের স্বার্থ রক্ষায় এবং আন্তর্জাতিক শান্তি ও টেকসই উন্নয়নে অত্যন্ত প্রশংসনীয় অবদান রেখে চলেছেন তিনি।

BANGLADESH'S DIPLOMACY বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পেশাদার কূটনীতিক এম এ মুহিত লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার শিরোনাম প্রধানমন্ত্রীর গভীর আস্থার প্রতীক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ঘিরে ষড়যন্ত্র কেন? শিরোনাম নুসরাত হত্যা: ৪ জনের সাজা কেন কমল, ১০ আসামি কেন খালাস? শিরোনাম মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ‘আগ্রহ প্রকাশ’করেছে ঢাকা: হুমায়ুন কবির শিরোনাম আ.লীগ নেতাদের অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ শিরোনাম কুড়িগ্রামে ডিলারের সার লুট করেছে কৃষকরা, কৃত্রিম সংকটের অভিযোগ