17 November 2026
The News Diplomats
ডয়চে ভেলে :
Publish : 07:56 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

বার্তা সংস্থা এএফপিকে শেখ হাসিনা

দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত

দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত

Publish : 07:56 AM, 17 November 2026.
ডয়চে ভেলে :

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন৷ বাংলাদেশ সরকার যে ভারত সরকারের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে – সে বিষয়টিকে ‘পরস্পরবিরোধী' আখ্যা দিয়ে তিনি বলেন, ‘‘কয়েক মাস ধরে তারা (সরকার) আমাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে৷ অথচ এখন আমি যখন দেশে ফেরার বাস্তব পদক্ষেপ নিচ্ছি, তখন মনে হচ্ছে তারা আমাকে দেশে ফিরতে দেওয়ার চেয়ে হুমকি দিতেই বেশি আগ্রহী৷'' খবর ডয়চে ভেলে

গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে তিনি আরো বলেন, ‘‘সত্যি বলতে বাংলাদেশ কর্তৃপক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্য অনেক কিছুই স্পষ্ট করে দেয়৷''

ই-মেইলে পাঠানো প্রশ্নের জবাবে আবার ‘মৃত্যুঝুঁকি' সত্ত্বেও নিজের দেশে ফেরার পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘দেশে ফিরলে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারি, সে বিষয়ে আমি পুরোপুরি সচেতন৷ তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি - কোনো মৃত্যুঝুঁকিই আমাকে আমার দেশ থেকে দূরে রাখতে পারবে না৷''

‘আমার বিরুদ্ধে ৬০০টিরও বেশি মিথ্যা মামলা'

বাংলাদেশে সাম্প্রতিক সময়ের পেট্রোল বোমা হামলা নিয়েও প্রশ্ন করা হয় তাকে৷ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিছু হামলার সঙ্গে তার দল (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ) আওয়ামী লীগ জড়িত৷ সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শেখ হাসিনা৷

তিনি জানান, দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করতে ভারতের সহায়তা চাওয়ার কোনো ইচ্ছা তার নেই৷ তিনি বলেন, ‘‘প্রত্যর্পণ দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যকার বিষয়৷ ভারত তাদের নিজস্ব আইন, নীতি এবং জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে৷''

সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘‘আমার বিরুদ্ধে ৬০০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে৷''

‘বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি'

এ সময় আইনজীবীদের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠানোর বিষয়টিও উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘আমি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি৷'' ‘মৃত্যুঝুঁকি' সত্ত্বেও ফেরার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলের সভানেত্রী বলেন, ‘‘আমি মরতে চাই না৷ আমি বেঁচে থাকতে চাই এবং আমার দেশের সেবা চালিয়ে যেতে চাই৷ তবে দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত৷''

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানির বাড়িতে অগ্নিসংযোগ, ফায়ার সার্ভিস অবরুদ্ধ শিরোনাম বাংলাদেশের সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ডিসেম্বর ঘিরে ঠিক কী হচ্ছে? শিরোনাম বিএনপি নেতা-কর্মীদের জীবনও বিপন্ন হতে পারে, আশঙ্কা হাসনাত আবদুল্লাহ’র শিরোনাম যুক্তরাষ্ট্রে অসুস্থ ওসমান ফারুক এমপি পদ থেকে পদত্যাগ করলেন শিরোনাম দেশে ফেরার মূল্য যদি মৃত্যু হয়, আমি তা বরণ করে নিতে প্রস্তুত শিরোনাম ওয়াহিদুজ্জামানের ছুটির আবেদন নামঞ্জুর, জানিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়