17 November 2026
The News Diplomats
গোপালগঞ্জ প্রতিনিধি :
Publish : 10:15 PM, 15 November 2026.
Digital Solutions Ltd

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় আগুন, এসআইকে কুপিয়ে জখম

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় আগুন, এসআইকে কুপিয়ে জখম

Publish : 10:15 PM, 15 November 2026.
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীদের বাসভবন, কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। রোববার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ১০টি জায়গায় ভাঙচুর ও আগুনের অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাদের।

এসব ঘটনার ব্যাপারে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী রাতে বলেন, “দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।”

স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে একটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিকাল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকাল ৫টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

পরে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়।

এরপর সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগ করা হয়।

ভাঙচুর-অগ্নিসংযোগের ব্যাপারে জানতে চাইলে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই।”

শনিবার বিকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ওই দিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

আহত মোসলেম আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

মামলার বরাতে পুলিশ জানায়, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল বের করে। একপর্যায়ে তারা পুলিশের একটি সরকারি গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেদিন ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নেভায়।

ওই ঘটনায় শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ৬০০০ কোটি টাকা বেশি ব্যয়ে কাজ দেয়ার অভিযোগ, প্রতিমন্ত্রীর দাবি ‘সাশ্রয়’ শিরোনাম জীবিত না-ও ফিরতে পারি, স্ত্রীসহ নিজের চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি শিরোনাম মাথায় হেলমেট, বুকে ভেস্ট : হাত পিছমোড়া করে হাতকড়া লাগানো জিয়াউল শিরোনাম জবির পাঁচ কর্মকর্তাকে পেটালেন ছাত্রদল-ছাত্রশক্তির নেতা-কর্মীরা, শিক্ষককে হেনস্তা শিরোনাম জাতিসংঘ মিশনে অভ্যন্তরীণ টানাপোড়েন: ডিপিআর ওয়াহিদুজ্জামানের ভুমিকায় বিব্রতকর পরিস্থিতি! শিরোনাম টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয় আগুন, এসআইকে কুপিয়ে জখম