ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ নামে পতাকা উত্তোলন সমাবেশ শুরুর অল্প সময় আগে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা।
আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, দীপকেকে ঝান্ডেওয়ালানে তার বাসা থেকে এবং বোরাকে মধ্য দিল্লির মান্ডি হাউস এলাকা থেকে আটক করা হয়। তাদের দুজনকে আটকের সময় ধাক্কাধাক্কি এবং ক্যামেরাকর্মী ও বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
গত বুধবার নতুন করে সমাবেশের ডাক দেন অভিজিৎ দীপকে। দলটির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে পাঁচদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
আজ বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ নামে পদযাত্রা হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে অভিজিৎ দীপকেকে কনট প্লেসে বিক্ষোভ আয়োজন থেকে বিরত রাখতে নোটিশ দেয় দিল্লি পুলিশ। কনট প্লেস ও এর আশপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। নয়াদিল্লি পৌর পরিষদও শুক্রবার ও শনিবার জনসাধারণের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এমনকি জন্তর মন্তরেও চলতি সপ্তাহে পুলিশ জনসমাবেশ নিষিদ্ধ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপি লিখেছে, ‘দিল্লি পুলিশ অভিজিৎকে আটক করেছে! জাতীয় পতাকা হাতে তরুণদের দেখে এই সরকার এতটাই ভয় পায়!’
ভোটার তালিকায় বড় পরিসরে সংশোধনের মাধ্যমে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি ও বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, এ সংশোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দলকে সুবিধা দিচ্ছে।
তবে, দেশটির নির্বাচন কমিশন কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আজ শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোলবাগের এই বাড়িতে ছিলেন তিনি। সিজেপির ইনস্টাগ্রাম পেজের একটি লাইভ ভিডিওতে দিপকে তাঁদের কর্মসূচি বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে তিনি জিজ্ঞাসা করেন. ‘আমরা তো বলিনি যে আমরা প্রতিবাদ করব... আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?’
অভিজিৎ দিপকেকে আটকের এক ঘণ্টা আগে ওই বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। অভিজিৎ তা প্রত্যাখ্যান করেছিলেন। নোটিশ দেওয়ার সময় ওই বাড়িতে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ছবি দিয়ে খবরও করেছে। তাতে লেখা হয়েছে, এক পুলিশ কর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন।
জবাবে দিপকে পুলিশকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’
ছবিতে দেখা যায়, দিপকের পরনে সাদা টি শার্ট ও নীল ডেনিম। টি শার্টের ওপর মহাত্মা গান্ধীর ছবি। তাঁর কাঁধের ওপর একটা জাতীয় পতাকা ফেলা রয়েছে। তাঁদের কথোপকথনের এক ভিডিওর উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়, তাঁকে দেওয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দিপকে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। এবার দলটির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সিজেপি ও অন্যান্য যুব সংগঠন। এর আগে দিল্লির যন্তর মন্তরেও তারা কর্মসূচি দিয়েছিল। শুক্রবার বিকালে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি দেওয়া হয়। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ইতোমধ্যে ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ দীপকের বাসায় যায়।
৩১ বছর বয়সি দীপকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা সাদা টিশার্ট ও নীল ডেনিম প্যান্ট পরেছিলেন।
পুলিশ তার বিরুদ্ধে জনগণকে উস্কানির যে অভিযোগ তুলেছে, তার প্রতিবাদ জানিয়ে দীপকে বলেন, “আপনারা এমন একটাও ভিডিও দেখাতে পারবেন না।”
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats