ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির (এএপি) কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে দলের নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ।
আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে লোধি এস্টেটে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

অপরদিকে দিল্লি হাট এলাকায় নির্ধারিত বিক্ষোভের আগে আইসার সভাপতি নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিক্ষোভ ঘিরে এর আগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে।
আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাদের শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার পুরুষ ও ৪ হাজার নারী পুলিশ সদস্য রয়েছেন। দিল্লি পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং উত্তর প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি।
দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের ব্যাপক অভিযানের মধ্যে কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছিল। তাদের মধ্যে হিন্দি দৈনিক নভভারত টাইমস এবং ডিজিটাল সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন ও নিউজলন্ড্রির সাংবাদিকেরা ছিলেন। পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ৫০টির বেশি পোস্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats