Sunday, 15 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 09:58 AM, 15 February 2026.
Digital Solutions Ltd

ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে শফিক-নাহিদের বাসায় তারেক রহমান

ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে শফিক-নাহিদের বাসায় তারেক রহমান

নিজ বাসায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।

Publish : 09:58 AM, 15 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।

মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন। সাক্ষাৎ শেষে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়।

জামায়াত আমীরের বাসা থেকে বেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার রাতে রাজধানীর বাড্ডায় এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।

এদিকে সাক্ষাত শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান তার ফেসবুকে দেয়া এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

জাতীয় স্বার্থের বিষয়ে সরকারকে পূর্ণ সহযোগিতার করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব।

জামায়াতে ইসলামীর আমীর পোস্টে আরো জানান, তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এ আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এ আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আলোচনায় তারেক রহমান আশ্বস্ত করেছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা ও বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

সৌজন্য সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জুলাই সনদের গণভোট: সংখ্যার জয়, অস্বস্তির সংখ্যা শিরোনাম জয় বাংলা স্লোগান দিয়ে খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন শিরোনাম রাজনৈতিক মতাদর্শের বিতর্কিত উপাচার্যরা দুশ্চিন্তায় শিরোনাম রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব শিরোনাম টিউলিপকে ফেরত পাঠাতে যুক্তরাজ্যকে বলবে বিএনপি সরকার শিরোনাম ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে শফিক-নাহিদের বাসায় তারেক রহমান