Thursday, 12 February 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:19 AM, 12 February 2026.
Digital Solutions Ltd

ভোটের পরিবেশ উৎসবমুখর, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছার আশাবাদ

ভোটের পরিবেশ উৎসবমুখর, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছার আশাবাদ

Publish : 12:19 AM, 12 February 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: প্রধান উপদেষ্টা

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওেয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে: সিইসি

দেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, আমরা জাতির কাছে ওয়াদা করেছিলাম একটি উৎসবমুখর পরিবেশের ভোট জাতিকে উপহার দিব। এই কয়দিনে ঈদের সময়ের মত মানুষ ট্রেনে বাসে লঞ্চে করে উৎসবমুখর পরিবেশে গ্রামেগঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। গ্রামেগঞ্জে মানুষ উৎসবের আমেজে ভোট দিচ্ছে। অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিতে পেরে তারাও উদ্বেলিত। আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে এখন পর্যন্ত যা জানতে পেরেছি সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দু-একটি জায়গায় ভোট কেন্দ্রের বাইরে কিছু গোলমাল হলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে।

ভোট দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। এই আসনেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের অবস্থান। সকাল সাড়ে ৯টার দিকে তারেক রহমান কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে পৌনে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ১১৬ জন। আর নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। মোট ভোটকেন্দ্র ১২৪।

এ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (জাপা) আতিক আহমেদ (লাঙ্গল), জাতীয় পার্টির (জেপি) তপু রায়হান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা), বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম (কাঁঠাল) ও স্বতন্ত্র প্রার্থী মো.আনিসুজ্জামান খোকন (ময়ূর)।

পোলিং এজেন্টদের থেকে বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। এটা তো গ্রহণযোগ্য না বলে তিনি মন্তব্য করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ এনেছেন।

তাসনিম জারা বলেন, বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এসব অজুহাত তৈরি করা হচ্ছে। কাউকে বলা হচ্ছে, ওরা তো এখানকার ভোটার না। এটা তো নিয়ম না। তারপর পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারপর বলা হচ্ছে ফোন নিয়ে ঢোকা যাবে না। কিম্বা ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করা যাবে না।

এনসিপি থেকে বের হয়ে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত তাসনিম জারা বলেন, আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অথচ মানুষ ভেতরে ভোট দিচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না।

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না। বিস্তারিত পড়ুন এখানে

নিজের তিন কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ রুমিন ফারহানার

নিজের দুই কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িযা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি আরও অভিযোগ করেছেন, নয়টি ভোটকেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়ার হয়েছে।

আজ সকাল ৯টা ১৫ মিনিটে শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুমিন ফারহানা নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব অভিযোগ করেন।

ভোট কেমন হচ্ছে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ভোট শুরু হয়েছে দুই ঘণ্টা হয়েছে। সারা দিনের ভোট বাকি। ফলে এখনই বলা যাবে না। তিনি অভিযোগ করে বলেন, আমার তিনজন কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে। এ ছাড়া নয়টি ভোটকেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিষয়টি আমি পুলিশ আর্মি ও প্রশাসনকে জানিয়েছি।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রাত ১ টার পর আশুগঞ্জ উপজেলার নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে আনোয়ার হোসেন মৃধা ও নূর আলমকে আটক করে পুলিশ। আর গত রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর আছিয়া সফিউদ্দীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে যুবদলের বহিষ্কৃত নেতা নাছির মুন্সিকে আটক করে পুলিশ। তারা তিনজন রুমিন ফারহানার পক্ষের কর্মী।

জানতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুর কাদের ভূইয়া বলেন, ভোট কেন্দ্রে নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

রাজধানীর একটি কেন্দ্রের চিত্র: ভোট দিতে গড়ে প্রায় পৌনে মিনিট লাগছে

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারে স্বাক্ষর দেওয়া থেকে শুরু করে গোপন কক্ষে ভোট দিয়ে তা বক্সে জমা দেওয়া—এই প্রক্রিয়া শেষ করতে একজন ভোটারের সময় লাগছে গড়ে প্রায় পৌনে তিন মিনিট। আর গোপন কক্ষে প্রবেশ থেকে ব্যালট বক্সে ভোট জমা দেওয়া—এই প্রক্রিয়ায় একজন ভোটারের গড়ে দেড় মিনিটের কিছু বেশি সময় লাগছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ হচ্ছে। সকালে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি পুরুষ কেন্দ্রের ভোটারদের ভোট দেওয়ার সময় বিশ্লেষণ করে উল্লিখিত তথ্য পাওয়া গেছে।

একই কেন্দ্রে ভোট দিতে আসা কিছু ভোটারের মধ্যে গণভোট নিয়ে বিভ্রান্তি দেখা গেছে। গণভোটের ব্যালটটা কীসের, সেটা দিয়ে কী করবেন, কোথায় ভোট দিতে হবে—এমন প্রশ্নও কিছু ভোটারকে করতে দেখা গেছে। গণভোট নিয়ে এই বিভ্রান্তির প্রভাব ভোটকেন্দ্রে সময় ব্যয়ের ওপর পড়ছে বলে জানালেন কিছু ভোটার।

এদিকে ঢাকা ১৪ আসনে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৩৪৪টি ভোট পড়েছে। মোট ভোটার ২ হাজার ৭৯৯ জন। শতাংশের হিসেবে এটি ১২ দশমি ২৯।

ধানমন্ডির কেন্দ্রে ভোটার তালিকায় কয়েকজনের নাম–ছবি মিলছে না, ভোগান্তি

রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী কেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। কয়েকজন ভোটার এমন ভোগান্তির কথা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার মধ্যে এ রকম ভোগান্তিতে পড়ে আটজন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার কাছে যান। কিন্তু সমাধান দিতে পারেননি প্রিসাইডিং কর্মকর্তা।

মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ ববি হাজ্জাজের

রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন ঢাকা–১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে কেন্দ্র দেখাচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে তা ভুল। প্রিজাইডিং অফিসাররা বয়স্ক লোকদের অন্য কেন্দ্রে যেতে বলছেন। অন্য কেন্দ্রে তাঁরা কেন যাবেন। তাঁরা তো দেখে শুনে কেন্দ্রে এসেছেন।

যাত্রাবাড়ীর ভোট কেন্দ্রে প্রথম ঘন্টায় ৫.৪২ শতাংশ ভোট

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের পাঁচটি ভোট কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৫ দশমিক ৪২ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১৪ হাজার ৭৪ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পাঁচজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের এই কেন্দ্রে চারটি পুরুষ ও একটি নারী কেন্দ্র রয়েছে।

পুরুষ ৩১ নাম্বার ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অধ্যাপক মহসিন আলম প্রথম আলোকে বলেন, ৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। প্রথম এক ঘন্টায় ভোট পড়েছে ২০৫টি।

সরেজমিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে। প্রিজাইডিং অফিসাররা তাদের কক্ষে বসে সেটা নজরদারি করছেন। সবগুলো বুথে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা) এজেন্ট বা প্রতিনিধি রয়েছেন। তবে কয়েকটি বুথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইবরাহীম (হাতপাখা), বাংলাদেশ লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস), এজেন্ট দেখা যায়নি। ভোট কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। পুলিশ সদস্যদের সঙ্গে বডি -ওন ক্যামেরা রয়েছে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও এখন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল মান্নান এবারই প্রথম ভোট দিলেন। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিয়ে লাগছে। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ভোটগ্রহণ শেষ, টান টান উত্তেজনায় চলছে গণনা শিরোনাম ভোটের পরিবেশ উৎসবমুখর, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছার আশাবাদ শিরোনাম বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী তারেক রহমান শিরোনাম বড় কিছু হলে ছাড় দেব না, যা করা প্রয়োজন, তা-ই করব; ডা. শফিকুর শিরোনাম আ. লীগহীন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা শিরোনাম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কার্যকর সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি