Friday, 12 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 06:24 PM, 11 June 2026.
Digital Solutions Ltd

চুক্তি অনুমোদন ও ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, ইরানের নাকচ

চুক্তি অনুমোদন ও ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, ইরানের নাকচ

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ জুন ২০২৬ছবি: রয়টার্স

Publish : 06:24 PM, 11 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থাগিতের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়গুলো ও সেগুলোর বিস্তারিত—দুটিই অনুমোদন করেছে। এখানে সব পক্ষ বলতে ট্রাম্প যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসর ও অন্যান্য দেশের কথা পোস্টে উল্লেখ করেছেন।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প আরও জানান, সপ্তাহান্তে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে। তবে তিনি এ আয়োজনে থাকতে পারবেন না। যুক্তরাষ্ট্রের পক্ষে সেথানে থাকবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত হবে।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানে বৃহস্পতিবার রাতের সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের নেতৃত্বের ‘সর্বোচ্চ পর্যায়’ এবং একাধিক আঞ্চলিক রাষ্ট্রের (চুক্তির খসড়া) অনুমোদনের পর তিনি ইরানে হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা থেকে সরে এসেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনার বিষয়টি ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে। এর পরই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ সন্ধ্যায় ইরানে পূর্বনির্ধারিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করেছি।’

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইরানের সংবাদ সংস্থা ফারসের বরাতে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া তেহরানের পক্ষ থেকে এখনো অনুমোদন করা হয়নি। নাম প্রকাশ না করা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ কথা জানায় সংবাদ সংস্থাটি।

আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের এমন ঘোষণা নাকচ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন; কিন্তু তাতে কোনো ফল হয়নি।

সংবাদ সংস্থাটি বলেছে, যতক্ষণ না ইরান একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে ঘোষণা দিচ্ছে, এ বিষয়ে ট্রাম্পের যেকোন কথাকে তাঁর আগের বার্তার মতোই বিবেচনা করা উচিত হবে।

 গত ১৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধ।

৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ওয়াশিংটন ও তেহরান; কিন্তু এ যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর। সাম্প্রতিক দিনগুলোয় আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। এর মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই সময় চূড়ান্ত কোনো চুক্তিতে পৌছানো যায়নি। পরবর্তী সময়ে হামলা হলেও পর্দার অন্তরালে আলোচনা চলছিল।

এর ফলে এবার ট্রাম্প জানালেন, চুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। আর এ কারণে নতুন হামলার পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম খামেনির জানাজা জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথমার্ধে শিরোনাম মমতা-পাওয়ার ফিরছেন কংগ্রেসে! ভারতের রাজনীতিতে নতুন গুঞ্জন শিরোনাম টানাপেড়নের মধ্যেই সীমান্তে সমন্বিত টহলের সিদ্ধান্ত ঢাকা-দিল্লির শিরোনাম বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ, সংকটে প্রধানমন্ত্রী স্টারমার শিরোনাম ব্রাজিল-মরক্কো লড়াই ফাইনালের আগেই যেন এক ফাইনাল শিরোনাম জেনেভায় রোববার ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি, ইরানের অস্বীকৃতি