Friday, 12 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 08:53 AM, 12 June 2026.
Digital Solutions Ltd

খামেনির জানাজা জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথমার্ধে

খামেনির জানাজা জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথমার্ধে

Publish : 08:53 AM, 12 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ের পরিবর্তে আরও পরে আয়োজন করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেহরানের মেয়র আলিরেজা জাকানি বৃহস্পতিবার (১১ জুন) জানান, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য জুনের শেষ সপ্তাহ কিংবা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরান সরকার ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের শুরুতেই তিন দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহররমের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠানটি আয়োজন করা হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে জাকানি বলেন, শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছিল, অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে তারা আশা করছে।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় সাড়ে তিন দশক দায়িত্ব পালনের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি নিহত হন।

সূত্র: জিও নিউজ

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম খামেনির জানাজা জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথমার্ধে শিরোনাম মমতা-পাওয়ার ফিরছেন কংগ্রেসে! ভারতের রাজনীতিতে নতুন গুঞ্জন শিরোনাম টানাপেড়নের মধ্যেই সীমান্তে সমন্বিত টহলের সিদ্ধান্ত ঢাকা-দিল্লির শিরোনাম বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ, সংকটে প্রধানমন্ত্রী স্টারমার শিরোনাম ব্রাজিল-মরক্কো লড়াই ফাইনালের আগেই যেন এক ফাইনাল শিরোনাম জেনেভায় রোববার ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি, ইরানের অস্বীকৃতি