Tuesday, 26 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 05:39 PM, 25 May 2026.
Digital Solutions Ltd

তৌহিদ হোসেনও দায় নিতে নারাজ, মার্কিন চুক্তির নেপথ্যে ইউনূস, খলিল ও বশির

তৌহিদ হোসেনও দায় নিতে নারাজ, মার্কিন চুক্তির নেপথ্যে ইউনূস, খলিল ও বশির

Publish : 05:39 PM, 25 May 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে কিচেন কেবিনেটে হতো সব সিদ্ধান্ত। প্রতি মঙ্গলবার যমুনায় বসতো কিচেন কেবিনেটের বৈঠক

বেসরকারি টেলিভিশন যমুনাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দেওয়া এক সাক্ষাৎকার ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিতর্কিত বাণিজ্য চুক্তি এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন।

তৌহিদ হোসেন দাবি করেছেন, সাত সদস্যের ‘কিচেন কেবিনেট’ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার হতো কিচেন কেবিনেটের বৈঠক। সেইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল একাধিক উপদেষ্টার প্রভাব। এর জেরে তিনি তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও তা গৃহীত হয়নি। সোমবার (২৫ মে) তিনি এই সাক্ষাতকার প্রদান করেন।

তৌহিদ হোসেনের এই বক্তব্য নিয়ে দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। হঠাৎ করে একের পর এক উপদেষ্টারা কেন অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মুখ খুলছেন, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত চুক্তির নেপথ্যে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায় ডিপ স্টেটের পুরস্কার হিসাবে পররাষ্ট্র মন্ত্রী হওয়া নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এর আগে উপদেষ্টা পরিষদের বাইরে ড. ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত অন্য কোথাও হতো সেই ইঙ্গিত দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গত ফেব্রুয়ারিতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সরকারের বেশির ভাগ বড় সিদ্ধান্ত হতো উপদেষ্টা পরিষদের বাইরে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভোটের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি পুরোপুরি অজ্ঞ ছিলেন। এই চুক্তির বিষয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে তার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। চুক্তির নেপথ্যে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন যে, এই চুক্তির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না, বরং বাণিজ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এটি পরিচালনা করেছিলেন।

তিনি বলেন, কোনো কারণ ছিল হয়তো চুক্তি করতে বাধ্য ছিলাম এবং বাধ্যবাধকতা না থাকলে এটা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া যথাযথ হতো। সে সময়ের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বর্তমান বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

তৌহিদ হোসেন বলেন, ‘ডিপ স্টেট’পৃথিবীতে প্রতিটা ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকে। পৃথিবীতে কিছুই ঘটে না ‘ডিপ স্টেট’ছাড়া। তারা সেখানে ম্যানুপুলেট করে থাকে।

নিজের প্রত্যাশার বড় অংশ পূরণ হয়নি জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, কোনো এক উপলক্ষে আমাকে কিচেন কেবিনেটে যেতে হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। পরে জেনেছি, প্রতি মঙ্গলবার তারা সেখানে বসেন। সিদ্ধান্ত নেয় কেউ কেউ, এ ধরনের কথাবার্তা শোনা যেত। আমার কানেও আসতো। এর বাইরে আমার জানা ছিল না এবং একটা গ্রুপ আছে যারা বসে সিদ্ধান্ত নিতো।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল সরকার। এর কোনো উত্তর দেয়নি ভারত। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উত্তর কি আমরা চেয়েছিলাম? কোনো উত্তর খুব একটা আমরা আশা করিনি। আমি মনে করি, আওয়ামী লীগ রাজনীতি থেকে চলে গেছে বা যাচ্ছে, এমনটা না। মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে যে ডিপস্টেট বা 'গভীর রাষ্ট্র' কাজ করেছে, তার প্রভাব এখনও রয়েছে।

বিএনপি সরকারকে নিয়ে এখনই কোনো মূল্যায়ন করতে নারাজ তিনি। যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে সামলানো সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কোনো পক্ষেরই লোক হিসেবে বিবেচিত হবো না এবং কেউই আমার শক্র হবে না। এটা হলো বড় চ্যালেঞ্জ; আগেও ছিল, এখনো তাই।

হামের টিকা সংগ্রহ না করা নিয়েও ইউনূস সরকারের সমালোচনা করেছে ইউনিসেফ। আর সাবেক প্রধান উপদেষ্টার উপর দায় ঠেলে দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তার এর ‘বড় মায়া লাগে বন্ধুরে’ শিরোনাম তৌহিদ হোসেনও দায় নিতে নারাজ, মার্কিন চুক্তির নেপথ্যে ইউনূস, খলিল ও বশির শিরোনাম ইতালিযাত্রার করুণ কাহিনী: নেই মৃত্যুসংবাদ, না আছে ফেরার আশা শিরোনাম বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি শিরোনাম কার লাভ কার ক্ষতি, কুরবানির আগে পশ্চিমবঙ্গে গরু বিতর্ক শিরোনাম নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড টাম্প’ ভাইরাল, ট্রাম্পের প্রতিক্রিয়া সঠিক নয়