Monday, 25 May 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 06:36 AM, 25 May 2026.
Digital Solutions Ltd

বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি

বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি

Publish : 06:36 AM, 25 May 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রনৌত সম্প্রতি নিজের বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে কঙ্গনাকে গোলাপি রঙের সালোয়ার-কামিজে দেখা যায়। তার গলায় ছিল মঙ্গলসূত্র, কপালে টিপ ও হাতে সবুজ চুড়ি। সাধারণত হিন্দু বিবাহিত নারীরা এমন সাজ পরেন। তাই অনেকেই ধারণা করেন, কঙ্গনা হয়তো গোপনে বিয়ে করেছেন।

অবশেষে ২২ মে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিয়ে কথা বলেন কঙ্গনা। তিনি জানান, এটি আসলে তার নতুন একটি সিনেমার চরিত্রের সাজ ছিল। অর্থাৎ তিনি কোনো গোপন বিয়ে করেননি।

মজার ছলে কঙ্গনা লিখেছেন, ‘আমি প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় শুটিং করছি। কেউ একজন চরিত্রের মেকআপে থাকা অবস্থায় আমার একটি ছবি তুলে ফেলেছে। তারপর থেকেই অনেক ফোন কল পাচ্ছি। কিন্তু বিবাহিত নারীর সাজ নিয়ে এত হইচই কেন? অভিনেতারা তো নানা ধরনের চরিত্রে অভিনয় করেন। আমি গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি!’ তবে তিনি কোন সিনেমার জন্য এই লুক নিয়েছিলেন, সেটি খোলাসা করেননি।

কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ইমারজেন্সি সিনেমায়। এটি তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করেছেন।

এদিকে কঙ্গনার নতুন সিনেমা আগামী ১২ জুন মুক্তি পাওয়ার কথা আছে। মনোজ তপাদিয়া পরিচালিত এই সিনেমার গল্প ২০০৮ সালের মুম্বাইয়ে হামলার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ইতালিযাত্রার করুণ কাহিনী: নেই মৃত্যুসংবাদ, না আছে ফেরার আশা শিরোনাম বিয়ের গুঞ্জনে কঙ্গনা বললেন, গোপনে বিয়ে করব না, কথা দিচ্ছি শিরোনাম কার লাভ কার ক্ষতি, কুরবানির আগে পশ্চিমবঙ্গে গরু বিতর্ক শিরোনাম নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড টাম্প’ ভাইরাল, ট্রাম্পের প্রতিক্রিয়া সঠিক নয় শিরোনাম জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা শিরোনাম ব্রাজিলের ১০ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি! বিতর্কের পারদ বাড়ছে