15 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 10:36 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

বিমানের রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত, জেদ্দা ও মদিনা ফ্লাইট চলবে

বিমানের রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত, জেদ্দা ও মদিনা ফ্লাইট চলবে

Publish : 10:36 AM, 15 October 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর যাত্রার সময়সূচি পরবর্তিতে জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অভ্যুত্থানের পর পুলিশের ঊর্ধ্বতন ‘১৪৭ কর্মকর্তা’ বাধ্যতামূলক অবসরে শিরোনাম অবিবাহিত থাকার সিদ্ধান্ত একান্তই নিজের, কেউ বাধা দেয়নি সালমান খানকে শিরোনাম বিমানের রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত, জেদ্দা ও মদিনা ফ্লাইট চলবে শিরোনাম বৈশ্বিক ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম শিরোনাম দুই জগতের সংযোগস্থল: জিব্রাল্টার প্রণালী ও বিশ্ব রাজনীতির মারপ্যাচ শিরোনাম রাশিয়ায় যুদ্ধে ড্রোন হামলায় ১৭ বাংলাদেশির মৃত্যুর কথা জানাল এসআরবি