13 October 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 10:53 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

জেএফকেতে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ’

জেএফকেতে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ’

Publish : 10:53 AM, 13 October 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্টে হেনস্তার ঘটনায় তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ বলেছেন, “স্যারের কোনো ক্ষতি হয়নি।”মঙ্গলবার বেলা ৩টায় ফেইসবুকে দুই শিশুর সঙ্গে নোবেলজয়ী ইউনূসের আদরমাখা ছবি পোস্ট করে তিনি এ কথা জানিয়েছেন।

মুহাম্মদ ইউনূসকে সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে নেমেই হেনস্তার শিকার হন। সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ।… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া বলেছেন,“পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।”

ঘটনার সময় ইউনূসের পাশে লাগেজ হাতে থাকা লামিয়া মোরশেদ ফেইসবুকে পোস্টে বলেছেন, “ওই বর্বর লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন, সেটাই এ ঘটনায় প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি।”ঘটনার খবর পেয়ে যারা পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, তাদের ধন্যবাদ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া।

অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও তা–ই করা হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন ‘অবশ্যই এই অপরাধ যাঁরা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তাঁরা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’

তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে মর্যাদা (প্রটোকল) পাওয়ার কথা, তাতে কোনো ঘাটতি হয়েছে কি না, সেটা সরকার খতিয়ে দেখবে। রাজনৈতিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্পর্কে এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনুতাপ না থাকা এবং নানা সময় হুমকির বিষয়টি সামনে আনেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এ প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা তিনি ব্যক্তিগতভাবে একেবারেই দেখেন না।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাকিস্তানে দারিদ্র মানুষের হার তলানিতে, বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি শিরোনাম ৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি শিরোনাম বাইরে তেলাপোকা, ভেতরে ঘুণ! নরেন্দ্র মোদির লড়াই শেষ, নাকি শুরু? শিরোনাম জেএফকেতে হেনস্তার শিকার ড. ইউনূস, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ’ শিরোনাম হুতি আতঙ্ক এ–প্রাসাদ থেকে ও–প্রাসাদে তাড়িয়ে বেড়াচ্ছে সৌদি যুবরাজকে! শিরোনাম পাসপোর্ট পাচ্ছেন না-পিআর আটকে আছে, ‘খেসারত’ দিচ্ছেন এস কে সিনহা