নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান ভীষণ বিবর্ণ। আগের ৬ আসরে ২৫ ম্যাচ খেলেও জয় স্রেফ তিনটি। টানা হারের এই বোঝা আগামী বিশ্বকাপে ঝেড়ে নতুন ইতিহাস লিখতে চান নিগার সুলতানা জ্যোতি।
কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশের মেয়েরা বরাবরই ভুগেছে। বোলাররা জুতসই পারফর্ম করলেও চাহিদা অনুযায়ী বড় রান করতে না পারায় আসে না ফল। বিশ্বকাপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারানোর স্মৃতির বিপরীতে বাকি ২২ ম্যাচে হার।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে প্রস্তুতিমূলক ত্রিদেশীয় আসর খেলবেন জ্যোতিরা। যেখানে তাদের অন্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আজ দিবাগত রাত ১টা ৪০ ও ২৬ তারিখ সকালে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বেন তারা। যাওয়ার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে জ্যোতির কণ্ঠে ইতিহাস বদলের তাড়না, 'একটা উইনলেস রোড যাচ্ছিল। তবে আমি এটাকে বোঝা মনে করছি না, বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।'
যাওয়ার আগে দলের প্রস্তুতি ও স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, 'আমরা গত সিরিজের পর থেকে কাজ করেছি। সেখানে আমরা কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে আসেনি কিন্তু অনেক ভালো কিছু নেওয়ার ছিল। আমাদের বোলিং ইউনিট ভালো করছে এবং দুই-তিনজন নির্দিষ্ট খেলোয়াড় আছে যারা ধারাবাহিক। আমাদের চিন্তা ছিল যারা ভালো করছে তাদের যেন ক্যারি করা যায় এবং ওয়ার্ল্ড কাপে তারা যেন একইভাবে থাকে সেটা নিশ্চিত করা।'
এই বিশ্বকাপে তিনটি জয়ের দিকে তাকিয়ে দল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার আশা তার প্রবল। তার ভারতকে আগে হারানোর অভিজ্ঞতা থেকেও এই ম্যাচের দিকে চোখ তার।
১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats