ইসরায়েলের আশদোদ বন্দরে কার্গো জাহাজ। ছবি: সংগৃহীত
মাত্র এক দিনের মধ্যে ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। এর সব কটি এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর, অর্থাৎ মাত্র দুই মাসে ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার টনের বেশি অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ৬ হাজার ৫০০ টন অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিবহন কার্যক্রমে ব্যবহার করা হয়েছে দুটি বড় জাহাজ এবং একাধিক কার্গো বিমান।
বৈশ্বিক পরিসরে পরিচালিত এই বৃহৎ লজিস্টিক কার্যক্রমে দুটি কার্গো জাহাজ আশদোদ ও হাইফা বন্দরে নোঙর করে। এসব জাহাজে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জয়েন্ট লাইট টেকটিক্যাল ভেহিকল এবং অন্যান্য অতিরিক্ত সামরিক সরঞ্জাম।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেটস বিভাগ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টেকনোলজিক্যাল অ্যান্ড লজিস্টিকস ডিরেক্টরেটের মাধ্যমে শত শত ট্রাকে এসব সরঞ্জাম তোলা হয়। এরপর সেগুলো দেশজুড়ে বিভিন্ন ঘাঁটিগুলোতে পাঠানো হয়।
এদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার ৬০০ টন সামরিক সরঞ্জাম পৌঁছেছে ইসরায়েলে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ ও সমুদ্রপথে এই সরবরাহ ব্যবস্থা বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের মধ্যে প্রস্তুতি জোরদারের ‘কেন্দ্রীয় হাতিয়ার’ হিসেবে কাজ করছে। তারা জানায়, তথাকথিত অপারেশন রোরিং লায়ন শুরুর পর থেকে ইসরায়েল ৪০৩টি বিমান পরিবহন ও ১০টি সমুদ্র পরিবহনের মাধ্যমে ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইসরায়েল ‘যেকোনো সময়, যেকোনো ফ্রন্টে এবং যেখানে প্রয়োজন, শত্রুদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, এই সম্প্রসারিত আকাশ ও সমুদ্রপথের সরবরাহ ব্যবস্থা আইডিএফের সক্ষমতা এবং অপারেশনাল শ্রেষ্ঠত্বকে সরাসরি শক্তিশালী করছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats