Monday, 27 April 2026
The News Diplomats
রয়টার্স :
Publish : 10:20 PM, 25 April 2026.
Digital Solutions Ltd

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে ৭/৮ রাউন্ড গুলি, বন্দুকধারী নিহত!

সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে ৭/৮ রাউন্ড গুলি, বন্দুকধারী নিহত!

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হচ্ছে

Publish : 10:20 PM, 25 April 2026.
রয়টার্স :

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন নামের ওই হোটেলে এ ঘটনা ঘটে। এএফপির খবরে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, তাঁরা ধারণা করছেন এগুলো গুলির শব্দ।

বিবিসির খবরে এক নিরাপত্তাকর্মীর বরাতে জানানো হয়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।

হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন যে, ট্রাম্প নিরাপদে আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর চার থেকে ছয়টি বিকট শব্দ শুনতে পান। তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি।

ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আতঙ্কিত ট্রাম্প-মেলেনিয়া মঞ্চের আড়ালে, অনেকেই টেবিলের নিচে শিরোনাম এই মুহূর্তে বাংলাদেশের সমস্যা কী, রাজনৈতিক না অর্থনৈতিক? শিরোনাম গুলির ঘটনায় স্তব্ধ বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমারের স্বস্তি শিরোনাম নাহিদা-লিমনের খুনির কী সাজা হতে পারে, কান্না থামছে না দু্ই পরিবারে শিরোনাম সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে ৭/৮ রাউন্ড গুলি, বন্দুকধারী নিহত! শিরোনাম গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ