Saturday, 25 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 08:24 AM, 25 April 2026.
Digital Solutions Ltd

গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

Publish : 08:24 AM, 25 April 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা করতে পারে এমন আশঙ্কায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

গত ২৩ এপ্রিল জারি করা ‘জরুরি ও গোপনীয়’ এক চিঠিতে দেশজুড়ে নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি (গোপনীয়) এই নির্দেশনা জারি করেন। পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠির সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদের (যিনি সামী, আবু বক্কর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত) সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে চিঠিতে সংগঠনটির নাম উল্লেখ করা হয়নি।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র, শাহবাগ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সন্দেহভাজন দুই পরিকল্পনাকারীর প্রোফাইলও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যাদের বাড়ি সিলেট ও সাভারের ধামরাইয়ে।

এই প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে উল্লিখিত স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বাড়ানো এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিঠিটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি-টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং দেশের সব জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শিরোনাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী খুন, কে এই হিশাম আবুগারবিয়েহ? শিরোনাম নাহিদাও বেঁচে নেই, মরদেহ উদ্ধার অনিশ্চিত বলেছে যুক্তরাষ্ট্র পুলিশ শিরোনাম বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন শিরোনাম যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরে ফায়ারিং স্কোয়াড, বৈদ্যুতিক শক ও বিষাক্ত গ্যাস শিরোনাম সরাসরি আলোচনা অনিশ্চিত, ‘প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র’