মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নৈশভোজের অনুষ্ঠানে হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন নেতা শোক ও নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের নৈশভোজের ঘটনায় হতবাক হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্টারমার বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন গণমাধ্যমের ওপর যেকোনো ধরনের হামলাকে কড়াভাবে নিন্দা জানাতে হবে। ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এবং অনুষ্ঠান উপস্থিত কারো ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী।
এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে।
বিবিসি জানিয়েছে, শনিবার রাতে যে হোটেলে এই ঘটনা ঘটেছে, সেটির নাম ওয়াশিংটন হিলটন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৈশভোজে গুলি চালানোর জন্য অভিযুক্ত ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণপশ্চিম শহরতলী টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী এই ব্যক্তি। গুলির এই ঘটনার পর অ্যালেন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোমবার আদালতে অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats