টরন্টোয় বাংলাদেশী কমিউনিটির মেধাবী শিক্ষার্থী তাকওয়ান এলাহি তাওসীক কানাডার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘ টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ( TMU)’ থেকে ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ সম্পন্ন করেছেন। গতকাল প্রকাশিত ফলাফলে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে A+ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
তাওসীক কানাডার টরন্টোয় বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ও সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিসবাহুল কাদির ফাহিম-এর বড় ছেলে।
আলাপকালে মিসবাহুল কাদির ফাহিম এই প্রতিবেদককে জানান, মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। তাওসীকের সাফলে আমরা পরিবারের সদস্য সবাই (আমি, তার মা, ছোট ভাই) অত্যন্ত আবেগাপ্লুত। ফলাফল পাওয়ার পর ছেলেকে উৎসাহ দেয়ার জন্য আমরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম । প্রচুর পরিশ্রম করে ও রুটিন মতো চলাফেরা করে তাওসীক উক্ত ফলাফল অর্জন করেছে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ কমিউনিটির সকলের কাছে তাওসীকের জন্য দোয়া চেয়েছেন মিসবাহুল কাদির ফাহিম, যাতে কর্মজীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে ।
আগামী ১৯ জুন ২০২৬ , ইউনিভার্সিটি কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে ‘ইলেকট্রিক ইঞ্জিনিয়ার’ সনদ প্রদান করার কথা রয়েছে।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats