Sunday, 21 June 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 11:07 AM, 21 June 2026.
Digital Solutions Ltd

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার ৫ যুবক নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার ৫ যুবক নিহত

Publish : 11:07 AM, 21 June 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। আজ রোববার দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময়) দেশের স্বজনেরা মৃত্যুর খবর পান।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মাঝতালুক গ্রামের মোস্তাক আহমদ (৩০) ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের জিবাল আহমদ (৩৬) ও দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামে কাদির আহমদ (২৪)।

ইউএনও মেহেদী হাসান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিহতদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানালে মরদেহ দেশে ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, কাতারে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আমাদের রেমিট্যান্সযোদ্ধাদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মন্ত্রী বলেন, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে পাঠানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ছবিতে বিশ্বকাপ উন্মাদনা, চলছে রঙিন প্রতিযোগিতা শিরোনাম সামনে আসবি না, মাইরা ফালামু, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি শিরোনাম তদন্তের দরকার নেই, ‘হামের টিকা ঘাটতিতে দায় অন্তর্বর্তী সরকারের’ শিরোনাম সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরু, আছেন জেডি ভ্যান্স ও বাঘের গালিবাফ শিরোনাম কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার ৫ যুবক নিহত শিরোনাম মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, যাবেন চীনও