Thursday, 30 April 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 07:31 AM, 29 April 2026.
Digital Solutions Ltd

রোমানিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ সরকারের

রোমানিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ সরকারের

Publish : 07:31 AM, 29 April 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

স্পেনের পর ইউরোপের দেশ রোমানিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।

রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ (তারিখ: ২৩ এপ্রিল ২০২৬), যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ (তারিখ: ২৭ এপ্রিল ২০২৬)-এ প্রকাশিত হয়েছে, এবং রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির অনুচ্ছেদ–৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছে, কারণ এর ফলে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।

বিশেষ করে, যেসব কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করার পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় প্রবেশ করার পর সংশ্লিষ্ট কোম্পানি তাকে নিয়োগ দিতে অস্বীকৃতি জানায় এবং ৯০ দিনের মধ্যে নতুন কোনো নিয়োগকর্তা (employer) খুঁজে না পান, তাহলে তিনি স্বাভাবিকভাবেই অবৈধ অবস্থায় পড়েন।

এছাড়া, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না, অথবা সময়মতো কিংবা সঠিকভাবে টিআরসি (TRC) আবেদন সম্পন্ন করে না। এর ফলেও অনেক কর্মী অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এই প্রেক্ষাপটে, বৈধভাবে প্রবেশ করে পরবর্তীতে অবৈধ হয়ে যাওয়া কর্মীরা রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের শরণাপন্ন হতে পারেন। নতুন আইন শুরুর ৬০ দিনের মধ্যে ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিদের রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই একটি নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং পরবর্তীতে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

যেহেতু এ ব্যবস্থা নতুন, তাই প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা দেখা দিতে পারে। সে কারণে প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে উল্লেখ্য যে, যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন বা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না। সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুযোগটি বলবৎ থাকবে বলে জানা গিয়েছে।

UK/EUROPE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পারমাণবিক বিদ্যুৎ: বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তায় অপরিহার্য বিকল্প শিরোনাম বিশ্বকাপ টিকিটের উচ্চমূল্যে জালিয়াতির ঝুঁকিও বাড়ছে শিরোনাম যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির হুঁশিয়ারি পুতিনের শিরোনাম ১১ দেশ নিয়ে ভারতের সামরিক মহড়ায় নেই বাংলাদেশ শিরোনাম রোমানিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ সরকারের শিরোনাম শাসকের ক্ষমতাকে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণের কথা বললেন চার্লস