Thursday, 26 March 2026
The News Diplomats
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 04:24 PM, 25 March 2026.
Digital Solutions Ltd

মাসুদ উদ্দিনের পর লেফটেন্যান্ট জেনারেল অব. মামুন খালেদ আটক

মাসুদ উদ্দিনের পর লেফটেন্যান্ট জেনারেল অব. মামুন খালেদ আটক

গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিজিএফআইয়ের সাবেক ডিজি লে. জেনারেল (অব.) মামুন খালেদ

Publish : 04:24 PM, 25 March 2026.
নিউজ ডিপ্লোমেটস :

 এক–এগারোর কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারের পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে।

একটি গোয়েন্দা সূত্র জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক–এগারোর সময় তাঁর বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন–সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। ওই সময় দুদক তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ–সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানের কথা জানিয়েছিল।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মামুন খালেদকে আটকের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত সোমবার রাতে এক–এগারোর কুশীলবদের অন্যতম লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শেখ মামুন খালেদ ২০০৭–০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকার আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আইকেবির নির্দেশে দেড় হাজার কোটি টাকা উদ্ধার করে দেন খালেদ মামুন শিরোনাম যুদ্ধ শেষ করতে কে বেশি মরিয়া, ইরান নাকি ট্রাম্প? শিরোনাম নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরতে রাজি ইমরান শিরোনাম ইরানিদের রাস্তায় নামানো নিয়ে ‘কচুকাটা’ হওয়ার ভয় ট্রাম্পের শিরোনাম মধ্যপ্রাচ্যে কোন ধরনের সেনা ও যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র? শিরোনাম বাংলাদেশসহ ৬ বন্ধু দেশকে হরজুম প্রণালিতে ছাড় দিলো ইরান