Tuesday, 24 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 12:10 AM, 24 March 2026.
Digital Solutions Ltd

ওয়ান-ইলেভেনের সেই লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

ওয়ান-ইলেভেনের সেই লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

নানা রূপে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

Publish : 12:10 AM, 24 March 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার বাংলাদেশ সময় গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।

ওয়ান ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান রিমান্ডের নামে সেনা হেফাজতে নিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততা ছিলো বলে তখন ব্যাপক আলোচনা ছিলো।  

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালে মাসুদ উদ্দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসাবে প্রাইস পোস্টিং পান। এরপর আওয়ামী লীগ সরকার তিন দফায় তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁ ও আদম ব্যবসাসহ একাধিক ব্যবসায় যুক্ত হন।

মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় (২০১৮ ও ২০২৪) ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম কিনে জমা দিয়েছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। দলটির নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্যপদ পান। জাপার মনোনয়নে নির্বাচন করেন। কথিত আছে, একাদশ জাতীয় সংসদে বিনাভোটের নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তার পাঁচ দিনের মাথায় শেখ হাসিনার নির্দেশে তিনি জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মালয়েশিয়া কেলেঙ্কারীর নায়ক লে.জে. মাসুদকে রিমান্ডে নেবে পুলিশ শিরোনাম সাকিবের ৪০ উদযাপন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর শিরোনাম মধ্যপ্রাচ্য সংকটে খেলোয়াড় পাকিস্তান, ৬ চ্যালেঞ্জের ধাক্কায় মোদি! শিরোনাম ওয়ান-ইলেভেনের সেই লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার শিরোনাম ফলপ্রসু আলোচনার দাবি ট্রাম্পের, বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত শিরোনাম ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নাকাল ইসরায়েল