Monday, 16 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 03:24 AM, 16 March 2026.
Digital Solutions Ltd

দিনাজপুর থেকেই খাল খনন শুরু করলেন তারেক রহমান

দিনাজপুর থেকেই খাল খনন শুরু করলেন তারেক রহমান

Publish : 03:24 AM, 16 March 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোলে বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। বিপুল সংখ্যক স্থানীয় জনগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা স্বাগত জানান।

সাহাপাড়ার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা মিলবে এবং শুষ্ক মৌসুমে সেচের সুবিধা পাওয়া যাবে। খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খাল নির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

১৯৭৭ সালে দিনাজপুরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কেটেছিলেন, আজ সেই সাহাপাড়া খাল পুনঃখনন কাজের সূচনা করলেন তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার মতোই নিজে কোদাল দিয়ে খাল কেটে কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

খাল খনন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সুধী সমাবেশ ও বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন। এর আগে এদিন সকালে ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে থেকে দিনাজপুরের কাহারোলের উদ্দেশে রওনা দেন তিনি।

আজ সোমবার দুপুরে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষ রোপণ করেন।

প্রধানমন্ত্রীর সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে আজ থেকে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হাসনাত আব্দুল্লাহর দাবি, শিক্ষামন্ত্রীর কেনে এত তাড়াহুড়া? শিরোনাম ট্রাম্পের দীর্ঘমেয়াদে ইরান যুদ্ধ যেন পুতিনের ‘মুচকি হাসি’! শিরোনাম স্থানীয় সরকার নির্বাচন : ধীরে হাঁটার চিন্তা বিএনপির শিরোনাম দিনাজপুর থেকেই খাল খনন শুরু করলেন তারেক রহমান শিরোনাম যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে, হাতছাড়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের! শিরোনাম উভয় সংকটে কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে আছেন ট্রাম্প