Thursday, 12 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 06:10 AM, 12 March 2026.
Digital Solutions Ltd

রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে হট্টগোল বিরোধীদলের, ওয়াকআউট

 রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে হট্টগোল বিরোধীদলের, ওয়াকআউট

Publish : 06:10 AM, 12 March 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটসঙ্গীরা। আজ বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে তাঁর ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তাঁরা। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে সংসদকক্ষ ত্যাগ করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। প্রথম দিনই অধিবেশনের কক্ষ সরগরম হয়ে উঠতে পারে গত কয়েক দিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল। আজ দেখা যায়, রাষ্ট্রপতির ভাষণের ঘোষণার পরই সরগরম হয়ে ওঠে সংসদ।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রেসিডেন্ট ভাষণ দেবেন স্পিকার এমন কথা বলার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন তারা। হাতে জুলাই প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 'গেট আউট' বলে স্লোগান দেন। এর ভেতরেই প্রেসিডেন্ট ভাষণ শুরু করেন। তখন সরকারি দল দাঁড়িয়ে সম্মান জানালেও বিরোধী দল বসে পড়েন। এরপর ফের তারা দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড হাতে হট্টগোল বিরোধীদলের, ওয়াকআউট শিরোনাম গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন সোপানে প্রাণবন্ত সংসদ শিরোনাম পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া চিঠি নিয়ে ‘গ্যাড়াকলে’ জামায়াত আমির! শিরোনাম তীব্র বোমাবর্ষণের মাঝে ‘ভয়ংকরতম রাত’ পার করল তেহরান শিরোনাম রাষ্ট্রদূত পদে সেনা কর্মকর্তা: পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ডাম্পিং গ্রাউন্ড’! শিরোনাম জেন-জি নেপালে সফল, বাংলাদেশে ব্যর্থ হওয়ার কারণ ‘ক্ষমতা’