Monday, 09 March 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 04:09 AM, 08 March 2026.
Digital Solutions Ltd

মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলায় সমন জারি

মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলায় সমন জারি

Publish : 04:09 AM, 08 March 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস। আর এনসিপির প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যান। তিনি নির্বাচনের সময় থেকে বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদী দেখতে পান, নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্যের কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে সংবাদ আকারে এসেছে। এসব বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করছেন। মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শিষ্টাচার লঙ্ঘন করছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন পান। নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। আর নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শান্তিতে নোবেল প্রত্যাশী প্রেসিডেন্ট ট্রাম্প কেন যুদ্ধে নামলেন শিরোনাম ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে গ্রেফতার শিরোনাম আবিদার পর চুক্তিতে নিয়োগ পাওয়া আরো চার রাষ্ট্রদূত প্রত্যাহার শিরোনাম ব্যতিক্রমী ইরান, আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশে অনেকেই অবাক শিরোনাম মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলায় সমন জারি শিরোনাম মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলায় সমন জারি