10 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 11:35 AM, 10 November 2026.
Digital Solutions Ltd

দুদকে চাকরি ফেরে পেলেন সেই শরীফ, পাবেন বকেয়া বেতন-ভাতাও

দুদকে চাকরি ফেরে পেলেন সেই শরীফ, পাবেন বকেয়া বেতন-ভাতাও

Publish : 11:35 AM, 10 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন # আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর পুনর্বহাল হলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি জ্যেষ্ঠতা, সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকেই এ আদেশ কার্যকর হবে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

চাকরি ফিরে পেতে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি কমিশনে আবেদন করেন শরীফ। তবে কমিশন তার আবেদন বিবেচনা করেনি। ১৭ মে চিঠি দিয়ে তাকে সেই সিদ্ধান্ত জানানো হয়।

এরপর অপসারণের আদেশ এবং যে বিধি প্রয়োগ করে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন তিনি। একই সঙ্গে পুনর্বহালের আবেদন নিষ্পত্তিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার আবেদন জানান।

২০২৫ সালের ৯ জুলাই হাই কোর্ট শরীফের পক্ষে রায় দেয়। আদালত তার অপসারণের আদেশ বাতিল করে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে জ্যেষ্ঠতা ও প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়।

হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার উদ্যোগ নেয় দুদক। কমিশনের পক্ষ থেকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়।

তবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদকের পক্ষ থেকে আবেদনটি আর পরিচালনা করা হয়নি। ফলে আবেদনটি খারিজ করে আদেশ দেয় আদালত।

এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে আবার চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দীন।

 

গত ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করা হয়। ওই সভায় ২০২২ সালের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল দুদক।

দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেন শরীফ উদ্দীন। ওই সময় রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি।

২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করে দুদক। এসব মামলার বাদী ছিলেন শরীফ।

রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেও আলোচনায় আসেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়েও অনুসন্ধান শুরু করেছিলেন শরীফ।

চট্টগ্রামে দায়িত্ব পালনের পর তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। সে সময় দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চাকরি করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে সেখানে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান তিনি।

চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি জিডি করেছিলেন শরীফ। সেখানে তিনি পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন।

এর ১৬ দিনের মাথায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

তখন শরীফ অভিযোগ করেছিলেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেন শরীফ।

চাকরিচ্যুতি নিয়ে প্রতিবাদ

শরীফকে অপসারণের পর দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। কমিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তখন শরীফের চাকরিচ্যুতি নিয়ে প্রশ্ন তোলে।

সংস্থাটি জানতে চেয়েছিল, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালানোর কারণেই তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়েছিল কি না।

শরীফকে অপসারণের কারণ স্পষ্ট করার আহ্বানও জানিয়েছিল টিআইবি।

তবে সে সময় দুদক এসব অভিযোগ অস্বীকার করে।

২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন দুদক সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, কাউকে লক্ষ্য করে নয়, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ৯ জুলাই শরীফের চাকরিচ্যুতির আদেশ বাতিল করে হাই কোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই রায় দেয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে দুদক।

আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি:

অপসারিত হওয়ার সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে যোগ দিয়ে মো. শরীফ উদ্দিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে চাকরিতে যোগদান করেন শরীফ। এরপর প্রথম আলোর কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

বিকেল সোয়া তিনটার দিকে দুদকে যোগদান করেন শরীফ। এরপর তিনি প্রথম আলোকে বলেন, ‘এ জন্য কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আদালত, গণমাধ্যম ও দুদকের সব কর্মকর্তা-কর্মচারীসহ আমার দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এ নিয়ে তিনি রিট করেন। ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগে শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সে সময় সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির শিরোনাম জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিরোনাম জলবায়ু বিপর্যয়: দায় অন্যদের, ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের শিরোনাম শ্রীমঙ্গলে ‘জুলাই যোদ্ধা’ হাসিবের ওপর হামলা, সঙ্গে ছিলো এক তরুণী শিরোনাম আ.লীগের ‘নিরপরাধ’ লোকজনের ‘অন্য সভা’ করতে সমস্যা দেখছেন না জাহেদ শিরোনাম দুদকে চাকরি ফেরে পেলেন সেই শরীফ, পাবেন বকেয়া বেতন-ভাতাও