বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা, জাতিসংঘে বাংলাদেশের সদ্য সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
অভিজ্ঞ এই কূটনীতিক জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালনের আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনার, চীনে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী সালাহউদ্দিন নোমান ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ–পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যাচ্ছেন।
Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com
The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats