05 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস প্রতিবেদক :
Publish : 02:08 PM, 04 November 2026.
Digital Solutions Ltd

ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ

ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ

Publish : 02:08 PM, 04 November 2026.
ডিপ্লোমেটস প্রতিবেদক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অপরদিকে গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ার তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম।

আরেক ডিবি কর্মকর্তা জানান, রাজীবকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি একটু পরেই ছাড়া পাবেন।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ডিএমপির ডিবি প্রধান জানান, ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ।

অতিরিক্ত পুলিশ কমশিনার শফিকুল এ দুই সাংবাদিকের আটকের বিষয়ে আর বিস্তারিত তথ্য দেননি।

রাজধানীর মহাখালীতে বুধবার দুপুরে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ড. ইউনূস সরকারের দায়ীদের শনাক্তে তদন্ত কমিশন করলো সরকার শিরোনাম আবদুল আল-সাইদ : যুক্তরাষ্ট্রের সিনেটের ২৩৭ বছরের ইতিহাসে প্রথম মুসলিম শিরোনাম মধ্যবর্তী নির্বাচনে জয়: ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি রুখতে পারবে ডেমোক্র্যাটরা? শিরোনাম হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বিচার শাস্তি শিরোনাম ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ শিরোনাম ইরান যুদ্ধের কারণেই হেরেছি, প্রেসিডেন্ট গতরাতে নিজেই বলেছেন: জেডি ভ্যান্স