02 November 2026
The News Diplomats
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 09:00 AM, 01 November 2026.
Digital Solutions Ltd

এমআই৬ ‘শত্রু’ ও ব্রিটিশ নৌ-বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

এমআই৬ ‘শত্রু’ ও ব্রিটিশ নৌ-বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

Publish : 09:00 AM, 01 November 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

যুক্তরাজ্যের নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রু সংস্থা ঘোষণা করেছে ইরান। গত বছর জুড়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকারের কর্মকান্ডের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় রোববার এই ঘোষণা দিয়েছে। এতে লন্ডন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ল।

নতুন সিদ্ধান্তের ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো তেহরানের নিরাপত্তা আইনের নজরদারিতে চলে এল। সংবাদ সংস্থা এএনআই জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাজ্য সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে, এই সহায়তার মধ্যে রয়েছে তাদের ঘাঁটি ও লজিস্টিক (যোগাযোগ ও রসদ) সুবিধা ব্যবহারের অনুমতি দেওয়া।

তাছাড়া, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন ভাঙারও অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়। বিশেষ করে অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান না করা এবং বেআইনি হস্তক্ষেপের কথা এক বিবৃতিতে বলেছে তারা।

পাশাপাশি, ২০২৬ সালের ১৩ জুলাই যুক্তরাজ্যের একটি সিদ্ধান্তের কথাও মনে করিয়ে দিয়েছে ইরানি মন্ত্রণালয়। ওই দিন যুক্তরাজ্য সরকার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর-কে 'স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬'-এর আওতাভুক্ত করেছিল।

নতুন পদক্ষেপের কথা ঘোষণা করে মন্ত্রণালয় জানিয়েছে, ১ নভেম্বর, ২০২৬ থেকে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে 'শত্রু সংস্থা' হিসেবে ধরা হবে এবং একই দিন থেকে ব্রিটিশ রাজকীয় নৌ বাহিনী এবং বিমান বাহিনীকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে গণ্য করা হবে।

এই পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে যে, দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক নীতির ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

MIDDLE EAST বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এমআই৬ ‘শত্রু’ ও ব্রিটিশ নৌ-বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের শিরোনাম তাহসিফের বান্ধবী কে এই তাসনিম? ঘটনার রাতে দীপের সঙ্গে তাসনিমও ছিলো শিরোনাম আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক শিরোনাম রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়, বছরে তিন-চার’শ কোটি টাকা আসে কোথা থেকে? শিরোনাম পূর্ব এশিয়ায় কি নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়া জোট? শিরোনাম এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাস : ভয়াবহ বিপর্যয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রভাব কি না?