21 September 2026
The News Diplomats
কুমিল্লা প্রতিনিধি :
Publish : 11:52 AM, 20 September 2026.
Digital Solutions Ltd

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Publish : 11:52 AM, 20 September 2026.
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ রোববার রাতে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এ তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। আসামিদের একজন সাইফুল ইসলাম তুহিন (১৯) ছাড়া অপর দুজন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে পুলিশ। জবানবন্দি রেকর্ড শেষে আদালত ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, মো. সিয়াম নামে আরেক আসামিকে মামলায় অন্তর্ভুক্ত করেন তদন্ত কর্মকর্তা।

গত শুক্রবার দুপুরে খাওয়ার পর বাসা থেকে একটি আইফোন নিয়ে বের হয় কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর থেকে নিখোঁজ ছিল ছেলেটি।

তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। পরদিন দুপুরে সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

আজ এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার জানান, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে অপ্রতিমের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তুহিন লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে ফাহাদ ও কামরুলও লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর অপ্রতিমের আইফোন নিয়ে তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনাস্থল ছাড়ে।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: [email protected]
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চুরির দায়ে অভিযুক্ত এম সি একাডেমির শিক্ষক উজ্জল এখনও বরখাস্ত হয়নি! শিরোনাম গাজী নজরুলের কথিত স্ত্রীকে হত্যা না আত্মহত্যা, পুলিশ হেফাজতে প্রথম স্ত্রীসহ এমপি শিরোনাম অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিরোনাম জাতিসংঘে শান্তিপ্রিয় ও সম্ভাবনাময় বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান শিরোনাম অবরুদ্ধ ইয়েমেন থেকে লোহিত সাগরের নিয়ন্ত্রণ: হুথিদের শক্তির রহস্য কী? শিরোনাম মিলিশিয়া থেকে আঞ্চলিক পরাশক্তি, হুথিদের এক দশকের বিস্ময়কর উত্থান